দেশে কমল আসুস জেনফোন ২-এর দাম
আসুস জেনফোন-২ সিরিজের স্মার্টফোনগুলোর দাম কমানোর ঘোষণা দিয়েছে আসুস বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
প্রতিষ্ঠানটি জানায়, আসুসের ফ্ল্যাগশিপ ডিভাইস জেনফোন ডিলাক্স-এর বাংলাদেশে দাম পড়বে ২৪৬০০ টাকা, জেনফোন সেলফি-এর দাম পড়বে ১৯৪৫০ টাকা আর জেনফোন গো-এর দাম পড়বে ৬৫৯০ টাকা।
কেনার সময় গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড-এর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেখে নেওয়ার অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
