২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে সরাসরি খেলায় দর্শক দুই লাখ

যুক্তরাষ্ট্রের জাতীয় রাগবি লিগ, 'ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল)'-এর সরাসরি সম্প্রচারে গড়ে ২ লাখ ৪৩ হাজার দর্শক টানতে পেরেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 04:26 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

বৃহস্পতিবার নিউ ইয়র্ক জেট আর বাফেলো বিলস-এর এই খেলা টুইটারে সরাসরি সম্প্রচার করা হয়। আর এর মাধ্যমে টুইটার প্রথমবারের মতো এনএফএল সরাসরি সম্প্রচার করল।

টুইটার ব্যবহারকারীরা এই লাইভস্ট্রিমের প্রশংসা করেছেন। আর মিডিয়া গবেষকদের মতে, এনএফএল-এর সঙ্গে চুক্তিতে লাইভ ভিডিও-এর ভেনু হিসেবে টুইটার অনেক সহায়তা পেয়েছে।

যদিও টেলিভিশন এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমগুলোতে এই খেলা দেখা দর্শকদের সংখ্যা ছিল গড়ে ১.৫৭ কোটি। সে হিসাবে টুইটারে দর্শক সংখ্যা এর অল্পকিছু ভাগ। 

এক্ষেত্রে টুইটারের পরিকল্পনা ছিল- এনএফএল-এর সঙ্গে যুক্ত হয়ে ক্রীড়াভক্তদের ইন্টারনেটে আকর্ষণ করা, যারা প্রচলিত উপায়ে কেবল এবং স্যাটেলাইট সংযোগগুলোতে বেশি অর্থ খরচ করেন।

ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং বিজ্ঞাপন নিয়ে প্রতিদ্বন্দ্বীতায় ধুঁকতে হয়েছিল এই মার্কিন প্রতিষ্ঠানটিকে। সরাসরি খেলা সম্প্রচার ব্যবহারকারীদের আকৃষ্ট করার একটি ভাল মাধ্যম আর এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ফেইসবুকের সঙ্গে তাল মেলানো সহজ হয়েছে টুইটারের, বলা হয়েছে রয়টার্স-এর এক প্রতিবেদনে।

নিউ ইয়র্কভিত্তিক ডিজিটাল বিজ্ঞাপন সংস্থা বিগ স্পেসশিপ-এর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ভেক্টর পিনেরো বলেন, “এনএফএল-এর সঙ্গে চুক্তি করার ফলে ব্র্যান্ড (টুইটারের)-এর প্রতি আগ্রহ পুনরায় চাঙ্গা হতে পারে আর টুইটারের অবস্থা শেষ কিছু মাস ধরে খারাপের দিকে ছিল।”

“এখনও আমরা এর (এনএফএল) একটি বড় ভূমিকা দেখছি", যোগ করেন তিনি।

খেলা নিয়ে বার্তালাপ করার সময় ব্র্যান্ডদের একটি সুযোগ থাকে, যদি সেই খেলা টুইট বা অন্য কোনো মাধ্যমে পৃষ্ঠপোষকতা পায়, জানান টেক্সাস-এর ডালাসভিত্তিক রেস্তোরাঁ এবং বার চিলিস গ্রিল এন্ড বার-এর ভাইস প্রেসিডেন্ট এডিথান রেমি।

লাইভস্ট্রিম প্রচারক হিসেবে দ্বিতীয় সামাজিক মাধ্যম হল টুইটার। সর্বপ্রথম ইয়াহু লাইভস্ট্রিম সেবা চালু করে এবং এনএফএল-এর খেলা ইয়াহু থেকে ২৩ লাখ ৬০ হাজার দর্শক উপভোগ করেন।