দুই বছর পর শেয়ারে অ্যাপলের রেকর্ড
নতুন আইফোনের কৌতূহল এবং আর চাহিদার কারণে বেড়েছে অ্যাপলের শেয়ারের মূল্য।
দুই বছর পর এই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য টানা চার দিন শীর্ষে অবস্থান করেছে বলে জানিয়েছে রয়টার্স।
অ্যাপলের নতুন আইফোনের ঘোষণার পর আইফোন ৭ প্লাস প্রাথমিকভাবে যতগুলো ছাড়া হয়েছিল, তা বিশ্বজুড়ে বিক্রি হয়ে গেছে। এর ফলে অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে ২.৮ শতাংশ আর টানা শেষ চারবার প্রতিষ্ঠানটির শেয়ার থেকে মুনাফার হার ১১.৪ শতাংশ হয়েছে।
শেষ পর্যন্ত অ্যাপলের শেয়ারের দাম ওই পর্যায়ে থাকলে, এই চারদিন ২০১৪ সালের এপ্রিল মাসের পর এটি সবচেয়ে শক্তিশালী শতাংশ হবে।
মার্কিন শেয়ার বাজারে বিনিয়োগ প্রতিষ্ঠান ডাও জোনস-এ এই সপ্তাহের সেরা অর্জন-এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব অ্যাপল-কেই দিয়েছে।
অ্যাপলের শেয়ারের মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে কিছু বিক্রেতা অ্যাপলের বিপরীতে বিনিয়োগ করেছিলেন, যার মূল্য প্রায় ২৫ কোটি ডলার। এর ফলে কম সময়ের মুনাফা দিক দিয়ে অ্যাপলের বাজার মূল্য ৬০ কোটি ডলার কমে গিয়েছে, জানিয়েছে মার্কিন আর্থিক গবেষণাকারী প্রতিষ্ঠান এস৩ পার্টনার্স।
এর আগে, বুধবার ২০১৬ সালের সর্বোচ্চ অবস্থায় উঠে আসে অ্যাপলের শেয়ারমূল্য। এপ্রিল মাসের পর প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
প্রতিষ্ঠানটির নতুন আইফোন উন্মোচনের মাধ্যমে আইফোন বিক্রি কমে যাওয়ার ক্ষতি ঢেকে যাবে আর শেয়ার বাজারে অবস্থান উন্নত হবে বলে জানিয়েছে রয়টার্স।
মার্কিন যুক্তরাষ্ট্রের মোবাইল ফোন অপারেটরদের প্রতিবেদনে দেখা যায়, আইফোন ৭ এর প্রচুর আগাম অর্ডার আর প্রতিষ্ঠানটির শক্ত প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের নতুন পণ্য গ্যালাক্সি নোট ৭ নির্মাতা প্রতিষ্ঠান থেকে ফোন ফেরত নেওয়ার আহ্বানের প্রেক্ষিতে, অ্যাপলের প্রতি শেয়ারের মূল্য ৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৩.০৩ ডলার হয়েছে। এর আগের তিনদিন শেয়ারবাজারে অ্যাপলের প্রতি শেয়ারে লাভের পরিমাণ ছিল ১০ শতাংশ।
বর্তমানে অ্যাপলের বাজার মূল্য ৬০৭০০ কোটি ডলার। অন্যদিকে, অ্যালফাবেট -এর বাজার মূল্য ৫৩৫০০ কোটি ডলার আর মাইক্রোসফট-এর মূল্য ৪৪ হাজার কোটি ডলার।
