২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নতুন কর নীতি, বিপাকে অ্যাপল

মার্কিন সরকার নতুন এক আইন চালু করায় বিপাকে পড়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবং মার্কিন অন্যান্য বহুজাতিক প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 06:25 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

আইনসঙ্গত কর নীতির জন্যে বিভিন্ন দেশের সরকার একজোট হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাপল-কে শত ডলারের কর পরিশোধের আদেশ দেওয়ার পর প্রতিষ্ঠানগুলোর বিদেশে কর দেওয়ার ক্ষেত্রে নীতিমালা আরও বেশি কঠোর করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

মার্কিন ট্যাক্স পলিসি-এর রাজস্ব বিভাগের সহযোগী সচিব মার্ক ম্যাজুর বলেন, “আমরা আমাদের কর নীতির আরেকটি ত্রুটি বন্ধ করছি, যেন আমরা করভিত্তির ক্ষয় কমাতে অবদান রাখা যায়।"

সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন দাবি করে যে, আয়ারল্যান্ড সরকার ভুল তথ্য দিয়েছে এবং অ্যাপলকে কম কর দিতে সাহা্য্য করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাপলকে ১৩০০ কোটি ইউরো কর ফেরত দেওয়ার আদেশ দেয়। এর ফলে মার্কিন রাজস্ব সচিব জ্যাক লিউ মার্কিন কর নীতিকে ইইউ দুর্বল চোখে দেখছে বলে মত দেন।

গবেষকদের মত, অ্যাপল তাদের কর কমাতে সক্ষম হবে যদি তারা মার্কিন সরকারকে যুক্তরাষ্ট্রের বাইরে দেওয়া করের পরিমাণ বেশি দেখিয়ে থাকে।

সাধারণভাবে মার্কিন প্রতিষ্ঠানগুলো তাদের সরকারের কাছে বকেয়া কর কমাতে পারে, যদি তারা দাবি করে বাইরের দেশ তাদের কাছে কর আদায় করেছে। মুনাফা যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে না, মার্কিন সরকারের জন্য প্রতিষ্ঠানগুলোর কোনো কর বকেয়া থাকবে না।

নতুন আইনটি বিদেশি করের অর্থগুলোকে যুক্তরাষ্ট্রে আনার সুযোগ দেবে। সেই সঙ্গে যে আয় তারা অন্য দেশে কর দেওয়ার মধ্যে হারিয়েছে তার আর কোনো সুযোগ থাকবে না।

অ্যাপল এই কর নোটিস-এর বিপরীতে কোনো মন্তব্য করেনি। কিন্তু অ্যাপল ছাড়াও আরও কিছু প্রতিষ্ঠান নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন তদন্ত করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কফি বিক্রেতা স্টারবাকসকে জার্মানি ৩.৩০ কোটি ডলার জরিমানা পরিশোধের আদেশ দিয়েছে আর বার্গার চেইন ম্যাকডোনাল্ড’স এবং অনলাইন বিক্রেতা অ্যামাজন ইউরোপিয়ান ইউনিয়ন-এর তদন্তনাধীন আছে।