২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাকসিন পরিবহনে ‘মোবাইল ফ্রিজ’

‘আইসোবার’ নামে একটি মোবাইল ফ্রিজ উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের ২২ বছর বয়সী এক শিক্ষার্থী। ধারণা করা হচ্ছে, তার এ উদ্ভাবন সারা দুনিয়ার লাখ লাখ  মানুষের জীবন বাঁচাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 09:33 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

সম্প্রতি বিবিসি জানিয়েছে, উইল ব্রডওয়ে নামে ওই শিক্ষার্থী তার ‘আইসোবার’ মোবাইল ফ্রিজটি এমনভাবে নকশা করেছেন যেন এটি ভ্যাকসিন সংরক্ষিত করার জন্য একটি আদর্শ তাপমাত্রা বজায় রাখতে পারে। এর ফলে উন্নয়নশীল দেশগুলোতে সহজে ভ্যাকসিন পরিবহণ সম্ভব হবে।

তিনি তার এ উদ্ভাবনটি থেকে অর্থ পাওয়ার পরিকল্পনা করেননি। তিনি কেবল চেয়েছেন যেসব মানুষের এটির প্রয়োজন আছে তারা যেন উপকৃত হয়। আর এজন্য তিনি এটির পেটেন্ট পাওয়ার চেষ্টা করেননি।

উইল লগবার্গ ইউনিভার্সিটি থেকে শিল্প নকশা এবং প্রযুক্তি বিভাগ থেকে স্নাতক করেছেন। তিনি বলেছেন, “আমি প্রতিদিন জিনিসপত্র বানাই যেসব মানুষের জন্য যাদের সবকিছু আছে।” তিনি আরও বলেছেন, “আমি মানুষের জন্য কিছু তৈরি করতে চাই যাদের সামনে কিছুই নেই। আমার মতে ভ্যাকসিন পাওয়া মানুষের প্রধান মানবাধিকার হওয়া উচিত। আমি মনে করি না এর ব্যবহার সীমিত করার জন্য এটি পেটেন্ট করা উচিত।”

উইলসের আইসোবার বার্ষিক জেমস ডাইসন অ্যাওয়ার্ড জিতেছে। এ অ্যাওয়ার্ডটি কেবল সেসব শিক্ষার্থীদের দেওয়া হয় যারা এমন কিছু বানাতে চায় যা কোনো সমস্যার সমাধান করবে।

বর্তমানে ভ্যাকসিন পরিবহনের জন্য তা ঠাণ্ডা করে সংরক্ষণ করার যে প্রক্রিয়াটি ব্যবহৃত হয় তা দরিদ্র ও যুদ্ধবিগ্রহের মধ্যে থাকা দেশের জন্য বেশ জটিল। অপরদিকে এ ডিভাইসটি টানা ৩০ দিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখতে সক্ষম। এতে অ্যামোনিয়াকে তাপ দিয়ে তা বাষ্পে পরিণত করা হয়। যতটুকু ঠাণ্ডা করার প্রয়োজন সে অনুসারে এ বাষ্প প্রধান কুলিং চেম্বারে মুক্ত করা হয়।

২০১২ সালে কম্বোডিয়া ঘুরে আসার পর উইল এ পোর্টেবল রেফ্রিজারেসন নিয়ে কাজ করা শুরু করেন।

তিনি বলেছেন, “এ ভ্রমণগুলো আগ্রহ তৈরি করেছিল। এটি আমাকে প্রেরণা দিয়েছে। এ প্রধান সমস্যা সমাধানের জন্য কিছু করা উচিত।”

“চিকিৎসা পণ্যগুলোর মূল্য বেশি যা পৃথিবীর মানুষের জন্য পাওয়া সম্ভব না। যদি এটি সবচেয়ে ভালো সহজলভ্য জিনিস হয় তবে জীবন বাঁচানোর জন্য এটি চালু করা উচিৎ।”

তার মতে এটি বিশ্বের প্রায় ১৫ লাখ মানুষের জীবন বাঁচাতে কাজে আসবে। তিনি একে ‘বিস্ময়কর’ বলেছেন।

উইল মনে করেন, কেবল ভ্যাকসিনই নয় ডিভাইসটির আরও উন্নয়ন করে ভবিষ্যতে এটির মাধ্যমে রক্ত, অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন ইত্যাদি ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।

তবে ভ্যাকসিন পরিবহন করাই তার ডিভাইসটির প্রধান লক্ষ্য।