ফের মিলেছে অপেরা-এখানেই ডট কম
মোবাইল ব্রাউজার অপেরা মিনি’র সঙ্গে আবারও এক হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ক্লাসিফাইড সাইট এখানেই ডট কম।
মোবাইলে ‘দ্রুতগতিতে’ ব্রাউজ করা ও 'উন্নত' সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে 'আরও বেশি কার্যকর এবং সক্ষমতার' সঙ্গে অনলাইন ক্লাসিফাইড ব্যবহারের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় এখানেই ডট কম।
সাইটটির নতুন মোবাইল ইন্টারফেইসে আগের চেয়ে অনেক 'কম' সময়ে এবং 'সহজে' বিজ্ঞাপন পোস্ট করার সুবিধা যুক্ত করা হয়েছে। নতুন কিছু ফিচার হিসেবে যুক্ত হয়েছে ক্রেতা ও বিক্রেতার মাঝে চ্যাটিং, অ্যাকাউন্ট যাচাইকরণ এবং সহজে কোনো কিছু খোঁজার অপশন। এখন কয়েকটি ধাপ পার করে যে কেউ সাইটটিতে অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া কিওয়ার্ড টাইপ করে সাইটের সার্চ বক্সে পণ্য খোঁজা যাবে। ব্যবহারকারীদের টাইপ করা কিওয়ার্ড থেকে প্রতিনিয়ত নিজেদের সার্চ ইঞ্জিন হালনাগাদ করতে থাকবে প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে এখানেই ডট কম-এর প্রধান নির্বাহী শৈলেন্দ্র নাথান বলেন, “দেশের শীর্ষস্থানীয় অনলাইন ক্লাসিফাইড প্লাটফর্ম হিসেবে এখানেই ডট কম সবসময় চেষ্টা করে নতুন মোড় খুঁজে বের করে ব্যবহারকারীদের নতুন ফিচার, নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। অনলাইন ক্লাসিফাইড প্লাটফর্মে বেচাকেনায় সেরা অভিজ্ঞতা অর্জন নিশ্চিৎ করতে এখানেই ডট কমের মোবাইল ইন্টারফেইসে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা করার পাশাপাশি সাইটকে আরো কার্যকর ও সক্ষম করা হয়েছে, যা আগে ছিল না। অপেরা'র সঙ্গে আমাদের অংশীদারিত্ব ব্যবহারকারীদের অনলাইন ক্লাসিফাইড সাইট ব্যবহারের ক্ষেত্রে সেরা অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।”
