কর মামলায় কত হবে অ্যাপলের জরিমানা?
কর নিয়ে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল-এর বিরুদ্ধে শেষ পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপিয়ান কমিশন। আর এটি হয়তো সামনের সপ্তাহেই হতে পারে, বলা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর এক প্রতিবেদনে।
অর্থবিষয়ক দৈনিক ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, আয়ারল্যান্ডে অ্যাপলের কর ব্যবস্থাপনা নিয়ে তিন বছরের তদন্ত শেষে সামনের সপ্তাহে এ নিয়ে ইউরোপিয়ান কমিশন রায় দেবে বলে আশা করা হচ্ছে।
রায়ের পর অ্যাপলকে কত ডলার শোধ করা লাগতে পারে? এ প্রশ্নের জবাব এখনও স্পষ্টভাবে কোথাও খুঁজে পাওয়া না গেলেও, আনুমানিক অংক দেওয়া হচ্ছে। বিশ্লেষণা প্রতিষ্ঠান জেপি মরগান এর হিসাব অনুযায়ী এই অংকটা এক হাজার নয়শ' কোটি ডলার হতে পারে।
এই মামলা-কে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ওবামা প্রশাসন। অ্যাপল আর আয়ারল্যান্ড-এর বিরুদ্ধে কোনো রায় এলে, ফলাফল কেমন হবে তা নিয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে ইউরোপিয়ান কমিশন-কে সতর্ক করা হয়েছে।
বুধবার সাদা কাগজে প্রকাশিত এক বিবৃতিতে ইউএস ট্রেজারি'র পক্ষ থেকে বলা হয়, "কমিশন বর্তমান কার্যক্রম অব্যাহত রাখলে সম্ভাব্য জবাব কী হতে পারে তা নিয়ে বিবেচনা করছে তারা।"
অ্যাপল আর আয়ারল্যান্ড বরাবরই কোনো অন্যায় করার বিষয়ে অস্বীকৃতি জানিয়ে আসছে। এ নিয়ে অনুরোধ করা হলেও অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
