২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানিতে বিক্রয় ডট কম-এর অফার

আসছে ঈদ-ঊল-আযহা উপলক্ষ্যে ১৭ অগাস্ট অনলাইন ক্রেতাদের জন্য কোরবানির পশু কিনতে বিভিন্ন অফার দিয়েছে দেশীয় অনলাইন বেচাকেনার সাইট বিক্রয় ডটকম। অনলাইনে সাইটটি নিয়ে এসেছে দেশের ‘মীর কাদিম’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ গরু।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 11:41 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

সৌভাগ্যবান ক্রেতারা কোরবানির চমৎকার এই পশুগুলো কিনতে ক্রয় মূল্য থেকে ৭০ শতাংশ মূল্য ছাড়ের সুযোগ পাবেন বলে এক বার্তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানানো হয়। এই অফার পেতে আগ্রহী গ্রাহকদের বিক্রয়ের কোরবানির শপ ভিজিট করতে হবে। সেখান থেকে গ্রাহকদের পছন্দের পশুর বিজ্ঞাপনটি ক্লিক করতে হবে এবং ‘বিজ্ঞাপনদাতাকে ইমেইল করুন’ বাটনে ক্লিক করে পূর্ণাঙ্গ নাম, যোগাযোগের নম্বর এবং ঠিকানা পাঠাতে হবে। ঈদের এক সপ্তাহ আগে বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করা হবে। অংশগ্রহণকারীরা প্রতিটি পশুর জন্য কেবল একবারই অংশগ্রহণ করতে পারবেন।

কোরবানির এই ঈদে সাইটটির পক্ষ থেকে আরও কিছু অফার দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, বিক্রয় মেম্বারদের কাছ থেকে মানসম্মত কয়েক হাজার কোরবানির পশু, সেবা সাইট থেকে পশু জবাই ও পরিবহন সেবা এবং পশু জবাইয়ের সরঞ্জামসমূহ। 

বিক্রয় ডটকম-এর বিপণন পরিচালক মিশা আলী বলেন, “পবিত্র ঈদ-ঊল-আযহা উৎসবে প্রত্যেকেই সেরা মানের পশু কোরবানি দিতে চান। বেশিরভাগ ক্ষেত্রেই, উচ্চ মূল্য এবং পশুর নিম্নমানের কারণে গ্রাহকরা পশুর হাটে গিয়েও হতাশ হয়ে ফিরে আসেন। আমাদের ঈদ-ঊল-আযহা অফারে কিছু ভাগ্যবান ক্রেতা সর্বোচ্চ মানের পশু কিনতে পারবেন বিশাল মূল্য ছাড়ে। এ ছাড়াও ক্রেতারা আমাদের সাইটে সারা দেশের বিশ্বস্ত বিক্রেতাদের কাছ থেকে বিভিন্ন মানের আরও কিছু পশু, বিভিন্ন সরঞ্জাম এবং সেবাসমূহ গ্রহণ করতে পারবেন”।