২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিও-তে আগ্রহী স্টার্টআপ 'লুপআপ'

লন্ডন স্টক এক্সচেঞ্জে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) এর প্রতি তাদের আগ্রহের কথা জানিয়েছে শোরডিকভিত্তিক স্টার্টআপ সফটওয়্যার প্রতিষ্ঠান লুপআপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

এআইএম এর বাজারে তাদের তৈরি সফটওয়্যার 'কনফারেন্স কল'-এর জন্য প্রতিষ্ঠানটিকে চার কোটি থেকে চার কোটি ৫০ লাখ পাউন্ড মূল্য প্রদানের মাধ্যমে ৯০ লাখ পাউন্ড লাভের আশা করছে লুপআপ, দ্যা ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসার পর পুঁজিবাজারে যুক্তরাজ্যের এই টেক আইপিওকে তালিকায় প্রথম হিসেবে চিহ্নিত করবে বলে ধারণা করা হচ্ছে।

লুপআপের কনফারেন্স কল সফটওয়্যারটি সম্মেলনের প্রশাসকদের ব্যাকগ্রাউন্ড কোলাহলের উৎপত্তি চিহ্নিত করতে পারে। এ ছাড়াও এটি কনফারেন্সে নিবন্ধিত অংশগ্রহণকারীদের স্বয়ংক্রিয়ভাবে কল করতে পারে।

২০১৫ সালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানের রাজস্ব বেড়েছে ৩৬ শতাংশ যার অর্থ মূল্য এক কোটি এক লাখ পাউন্ড। শোরডিক ভিত্তিক এই প্রতিষ্ঠানটির স্যান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, বস্টন, হংকং এবং বারবাডোসেও অফিস রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে এটি ইন্সটিটিউট অফ ডাইরেক্টরস এর চেয়ারম্যান লেডি বারবারা জাজকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিয়োগে আগ্রহী।

জাজ যুক্তরাজ্যের একশ’ ক্ষমতাবান নারীদের মধ্যে একজন। লুপআপের পরিচালকরা মনে করেন, এই নিয়োগ তাদের বোর্ডের জন্য একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা হবে।

লুপআপের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ ফ্লাভেল এক বিবৃতিতে বলেন, “কনফারেন্স কল বিভিন্ন সভা এবং দৈনন্দিন ব্যবসায়িক জীবনের অংশ হয়ে গিয়েছে এবং ব্যবহারকারীরা এসব সেবাগুলো অবিশ্বাস্যভাবে হতাশাজনক এবং সময় গ্রাসকারী হিসেবে আশা করেন। লুপআপ ব্যবহারকারীদের প্রবাহমান ও স্বজ্ঞাত অভিজ্ঞতা প্রদানের জন্য তৈরি যা এই হতাশাকে সাধারণ ও ক্ষমতাবান করে তুলবে।"