চাতুরিপূর্ণ শিরোনামের বিরুদ্ধে ফেইসবুক
বর্তমানে গুগলের চেয়েও বেশি নিউজ সাইটের ভিড় দেখতে পাওয়া ফেইসবুকে ব্যবহারকারীরা তাদের নিউজফিডে কী দেখবে আর দেখবে না তা নির্ণয়কারী অ্যালগরিদমে ‘ক্লিকবেইট’ শিরোনামগুলো সরিয়ে ফেলার জন্য তারা পরিবর্তন এনেছে, জানিয়েছে সিনএনএন।
প্রতিষ্ঠানটির মতে, ‘প্রবন্ধের বিষয়বস্তু বোঝার মতো তথ্য লুকিয়ে রাখে’ এমন সব শিরোনাম সরিয়ে ফেলা তাদের উদ্দেশ্য। সাধারণত “বিশ্বাস করবেন না কে” বা “এরপর কি হবে তা” এসব কথা ‘কিউরিওসিটি গ্যাপ’ তৈরি করে।
এ ধরনের শিরোনাম ব্যবহারকারীদের আসল ঘটনার জানার জন্য ক্লিক করতে উদ্বুদ্ধ করে- আর এটাই ফেইসবুক সরিয়ে ফেলতে চায়।
কোনো ঘটনাকে বাড়িয়ে বলা শিরোনামগুলোও ফেইসবুক সরাতে চায়। “আপেল আসলে আপনার জন্য খারাপ?!”- খারাপ তখনই যখন আপনি প্রত্যেকদিন অতিরিক্ত খাবেন, ফেইসবুক এটাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছে।
ফেইসবুকের এই সিদ্ধান্ত ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করে ব্যবহারকারীদের আকর্ষণ করে উন্নতি করতে পারা ওয়েবসাইটের একটি পুরো শ্রেণির জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে।
আর এটা প্রকাশকদের মাঝে বেড়ে চলা অসুবিধা আরও বাড়িয়ে দেবে।
যদিও ফেইসবুকের দৃষ্টিকোণে খবর প্রকাশকদের আর্থিক অবস্থার চেয়ে ব্যবহারকারীদের ভালো লাগা বেশি গুরত্বপূর্ণ। বাড়িয়ে বলা, ছলনামূলক বা পুরো ঘটনা বলে না এমন শিরোনাম নিয়ে ব্যবহারকারীদের নিরাশা প্রকাশ বেড়ে গিয়েছে।
যদিও সাইটগুলোর ক্লিকবেইট ফিল্টারকে ফাঁকি দেওয়ার জন্য ফেইসবুকের অ্যালগরিদমকে হারাতে কতটা সময় লাগবে তা যেকেউই অনুমান করতে পারে।
