লুকানো বস্তু শনাক্তে নতুন তরঙ্গ উদ্ভাবন
একটি বিশেষ ধরনের শক্তিশালী বিদ্যুতচৌম্বকীয় তরঙ্গ তৈরি করেছেন একদল গবেষক। এই তরঙ্গ-এর মাধ্যমে বাঁধার পেছনে থাকা বস্তু স্ক্যান করতে সহায়তা পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউনিভার্সিটি অফ রচেস্টার-এর এক নতুন গবেষণায় এই তরঙ্গ উদ্ভাবন হয়। টেরাহার্টজ নামের এই তরঙ্গ নিয়ে কাজ করা গবেষকরা হলেন- আলোকবিদ্যার পিএইচডি শিক্ষার্থী ক্যাং লু, ইনস্টিটিউট অফ অপটিক্স-এর পরিচালক শি-চেং ঝ্যাং আর গ্রিসের একটি গবেষণাদল।
গবেষণাদলটি দেখায় তারা শতফুট দূরত্বেও একটি টেরাহার্টজ তরঙ্গ শনাক্ত করতে পারেন, জানিয়েছে আইএএনএস।
ঝ্যাং বলেন, "আমাদের প্রকল্পে একটি অপ্রচলিত লেজার বিম বৈজ্ঞানিক কৌতূহলকেও যেন হার মানিয়েছে। এটি কিছুটা দূরে থাকা রাসায়নিক, জীববিদ্যাসংক্রান্ত আর বিস্ফোরক দ্রব্য শনাক্ত করে।"
বিদ্যুতচৌম্বকীয় বর্ণচ্ছটার মধ্যে টেরাহার্টজ তরঙ্গ মাইক্রোতরঙ্গ আর ইনফ্রারেড ব্যান্ডের মধ্যে পড়ে। পেছনে লুকানো কোনো বস্তুকে দৃশ্যমান করতে কঠিন পদার্থের মধ্য দিয়ে এটি প্রবেশ করতে পারে।
এই তরঙ্গ মানব শরীরের টিসুর কোনো ক্ষতি করে না। কিন্তু তারা বাতাসের থাকা জলকণায় শোষিত হতে পারে। তাই, এটি লম্বা দূরত্বে যথেষ্টই দূর্বল হয়ে যায়।
এই বাঁধা পেরোতে, গবেষণাদলটি এর চেয়ে পাঁচগুণ শক্তিশালী তরঙ্গ তৈরি করে, যা আরও প্রচলিত মাধ্যমে তৈরি করা হয়।
অপটিকা নামের জার্নালে তাদের এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়। রিং-এয়ারি বিম নামের একটি বিশেষ বিম ব্যবহার করে এই গবেষণা চালানো হয়েছে। এর মাধ্যমে বানানো টেরাহার্টজ তরঙ্গ, আদর্শ গসিয়ান বিম দিয়ে বানানো টেরাহার্টজ তরঙ্গ-এর চেয়ে ৫.৩ গুণ বেশি কম্পন শক্তিসম্পন্ন।
এই টেরাহার্টজ তরঙ্গ দিয়ে শতফুটেরর বেশি দূরত্বে থাকা বস্তু শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে লিও।
