সিডনিতে হচ্ছে এলিয়েনওয়্যার গেইমিং লাউঞ্জ
অস্ট্রেলিয়ার সিডনিতে গেইমিং অ্যান্ড ভিআর লাউঞ্জ 'এলিয়েনওয়্যার লাইভ এইউ' চালু করছে হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এলিয়েনওয়্যার।
গেইমবিষয়ক সাইট গেইমস্পট জানায়, চলতি বছর ১৮ অগাস্ট থেকে সিটি হান্টার চ্যাস্টউড-এ চালু হতে যাওয়া এ গেইমিং লাউঞ্জে থাকছে সাম্প্রতিক গেইমসমৃদ্ধ ২৮টি হাই-এন্ড পিসি। এর মধ্যে থাকছে এলিয়েনওয়্যারের এরিয়া ফিফটিওয়ান, অরোরা, আলফা মডেলসহ গেইমিং ল্যাপটপ লাইন। এর মধ্যে দুটি পিসি ভিআর গেইমিংয়ের জন্য ছেড়ে দেওয়া হবে।
৪৩ ইঞ্চি ফোরকে ডেল মনিটরসম্পন্ন এ পিসিগুলোতে অকুলাস রিফট ও এইচটিসি ভাইভ ভিআর ব্যবস্থা যুক্ত থাকবে।
এ ছাড়াও একই দিনে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে এলিয়েনওয়্যার অস্ট্রেলিয়া। গেইম ভক্তেরা টুইটারে #PushYourLimits হ্যাশট্যাগ ব্যবহার করে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে টিকেট জিতে নেওয়ার সুযোগ পাবেন।
এ সম্পর্কিত বিস্তারিত তথ্য এলিয়েনওয়্যার অস্ট্রেলিয়া-এর টুইটার অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে বলে জানায় গেইমস্পট।
