২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি মুহূর্তে অ্যাপলের আয় দেখাবে অ্যাপ

শেষ প্রান্তিকে অ্যাপলের মোট লাভ ছিল ৭৮০ কোটি মার্কিন ডলার। প্রতি প্রান্তিকেই প্রতিষ্ঠানটি প্রায় এমন বড় অংকের লাভ অর্জন করে। কিন্তু প্রতিষ্ঠানটি প্রতি মুহূর্তে আসলে কী পরিমাণ অর্থ আয় করছে?

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 10:45 PM

Updated : 12 Apr 2022, 02:34 AM

নিল আগারওয়াল নামের এক প্রোগ্রামার একটি ওয়েব অ্যাপ বানিয়েছেন। এই অ্যাপ প্রতি সেকেন্ডে অ্যাপল কী পরিমাণ অর্থ আয় করছে তা প্রদর্শন করবে বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার। 

এই অ্যাপে ব্যবহৃত অনেক পরিসংখ্যানই অ্যাপল প্রকাশ করেছে। তবে, অন্যান্য তথ্য আগারওয়াল অ্যাপলের প্রকাশ করা তথ্য থেকে হিসাব করে বের করেছেন। সামনে আরও ডেটা আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

প্রতি সেকেন্ডে অ্যাপল ঠিক কত আয় করছে তা দেখতে এভরিসেকেন্ড ডট আইও/অ্যাপল-এ যেতে হবে। ইউটিউবের জন্য এর দ্বিতীয় সংস্করণও বের করেছেন ওই প্রোগ্রামার।