২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যান্ত্রিক ত্রুটি: অভুক্ত পোষা প্রাণী

পোষা প্রাণীদের খাওয়ানোর জন্য আধুনিক ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'পেটনেট' তাদের সার্ভারে সমস্যা হওয়ায় ব্যবহারকারীদেরকে আপাতত পোষা প্রাণীদের 'ম্যানুয়ালি' খাবার দিতে বলেছেন।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2016, 08:34 PM

Updated : 12 Apr 2022, 02:33 AM

পেটনেট অ্যাপ ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে তাদের পোষা প্রাণীদের খাবার নির্ধারণ আর নিয়ন্ত্রণ করতে পারেন। 

গবেষণা প্রতিষ্ঠান কনটেক্সট-এর বিশ্লেষক অ্যাডাম সিমন বলেন, "স্মার্ট সিস্টেমের জন্য সবসময় ম্যানুয়াল ব্যাকআপ রাখা দরকার।"

"ধীরে ধীরে মানুষ স্মার্ট বস্তুর উপর নির্ভরশীল হয়ে উঠছে এবং এটি একটি সমস্যা হতে পারে। এমনও হতে পারে যে, আপনার পোষা প্রাণী ক্ষুধার্ত থেকে যেতে পারে", বলেন তিনি। 

পেটনেট বলেছে, "আমাদের থার্ড-পার্টি সেবায় কিছু সমস্যা হচ্ছে। এটি বর্তমানে তদন্তানাধীন রয়েছে এবং আমরা আমাদের সহযোগীদের কাছ থেকে আরও তথ্য পাওয়া মাত্রই তা আপনাদের জানিয়ে দেব।"

পেটনেট তাদের ব্যবহারকারিদের সচেতন করে বলেছে, "এই মুহুর্তে আপনি অ্যাপটি ব্যবহার করে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই যতক্ষণ না আমরা এই সমস্যার সমাধান করেছি ততক্ষণ আপনার পোষা প্রাণীকে খাওয়ানো নিশ্চিত করুন।"

কনটেক্সট-এর সর্বশেষ গবেষণায় দেখা গেছে,যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ মানুষ ঘরোয়া কাজে 'স্মার্ট' জিনিসপত্র ব্যবহার করতে পছন্দ করেন।