আয় কমেছে ভেরাইজন-এর
সর্বশেষ প্রান্তিকে আয় কমে যাওয়ার মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ভেরাইজন।
অনেক গ্রাহক সস্তা পরিকল্পনা বেছে নেওয়ায় প্রতিষ্ঠানটির মোট আয় সর্বশেষ প্রান্তিকে ৫.৩ শতাংশ কমে গেছে বলে জানায় রয়টার্স।
দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটিকে ছয় সপ্তাহব্যাপী ৪০ হাজার কর্মীর কর্মবিরতির মোকাবেলা করতে হয়। আগের বছরের তুলনায় সর্বশেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের মূল্য ১.০৪ ডলার থেকে কমে ১৭ সেন্টে এসে ঠেকে।
প্রতিষ্ঠানটির মোট পরিচালনা আয় ৩২২২ কোটি ডলার থেকে কমে ৩০৫৩ ডলারে এসে দাঁড়িয়েছে।
সম্প্রতি মার্কিন ইন্টারনেট জায়ান্ট ইয়াহু-এর মূল ইন্টারনেট ব্যবসায় (সার্চ ও বিজ্ঞাপন) কেনার সিদ্ধান্তে আসে ভেরাইজন। এ জন্য ৪৮৩ কোটি ডলার গুণতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।
ভেরাইজনের মালিকানায় রয়েছে একসময়ের আরেক নামজাদা প্রতিষ্ঠান আমেরিকা অনলাইন বা এওএল।
ইতোমধ্যে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
চলতি ফেব্রুয়ারিতে ইয়াহু নিজেদের মূল ইন্টারনেট ব্যবসায়ের ক্ষেত্রে 'কৌশলগত বিকল্প' খোঁজার ঘোষণা দেয়।
রয়টার্স জানায়, ইয়াহু-এর এই ব্যবসায় কেনার মাধ্যমে ভেরাইজন-এর এওএল ইন্টারনেট ব্যবসায় আরও প্রসারিত হবে।
