জার্মান কুকা-কে কিনছে চীনা 'মিডিয়া'
৪৫০ কোটি ইউরোর বিনিময়ে জার্মানির কুকা রোবোটিক্স ফার্মের ৭৬.৩৮ শতাংশ কিনে নিচ্ছে চীনের ‘মিডিয়া গ্রুপ কোম্পানি লিমিটেড’। চীনা প্রতিষ্ঠানটি জানায়, বৃহস্পতিবার এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা প্রতিষ্ঠান শেনযেন-এর নথিতে জানা যায়, তারা চলতি বছর মে মাসে এই অফার প্রদান করে। অল্প সময়ের মধ্যে কুকা-এর শেয়ারধারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। প্রায় ২,৫০,১০,০০০ টি শেয়ার বা বলা যায় মোট মূলধনের প্রায় ৬২.৮৮ শতাংশ শেয়ার তারা অর্জন করতে সমর্থ হয়, জানিয়েছে রয়টার্স।
চীনের এই প্রতিষ্ঠান ইতোমধ্যে ১৩.৫ শতাংশের মালিকানাধীন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি কুকা-এর মোট ৭৬.৩৮ শতাংশের মালিকানা লাভ করবে।
কুকা'র ৭৬.৩৮ শতাংশ কেনার মাধ্যমে চীনের মিডিয়া কোম্পানির শেয়ার নতুন রেকর্ড গড়েছে।
মিডিয়ার শেয়ার মূল্য ৯.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৫৭ ইউয়ান, যা শুক্রবারের আগে ছিল ২৮.৬৫ ইউয়ান।
