২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সস্তা' র‌্যানসমওয়্যার চিহ্নিত

ফাইল মুছে ফেলার আগে মুক্তিপণ চেয়ে ক্ষতিগ্রস্থদের ৯৬ ঘণ্টা সময় দেয়, ডার্ক ওয়েবে এমন ম্যালওয়্যার চিহ্নিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকিয়া শবনম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 10:14 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

যদি মুক্তিপণ দেওয়া না হয় তাহলে এটা প্রতি ৬ ঘণ্টায় যে কোনো ফাইল মুছে ফেলতে থাকে।

এই স্ট্যাম্প্যাডো ম্যালওয়্যার ৫০ ডলারের কমে জীবনভর লাইসেন্সের জন্য বিক্রি করা হচ্ছে, জানিয়েছে বিবিসি। অন্যগুলোর মতো এর কম্পিউটার আক্রমণের জন্য অ্যাডমিনিস্ট্রেটর অধিকারের প্রয়োজন হয় না।

র‌্যানসমওয়্যার একটি ক্ষতিকারক সফটওয়্যার, যা ক্ষতিগ্রস্থের কম্পিউটারের ডেটা ওলট পালট করে দেয় আর ডেটা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আগে অর্থ পরিশোধ করতে বলে।

ডেটা ফিরিয়ে দেওয়ার মূল্য ব্যক্তিবিশেষে কয়েকশ’ পাউন্ড আর ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কয়েক হাজার হয়ে থাকে।

“ক্রিপ্টোওয়্যার ম্যালওয়্যার ইকোনোমির একটি বড় অংশ, ম্যালওয়্যার সৃষ্টিকারীদের গ্রাহক আটকানো আর অর্থের প্রবাহ চালু রাখার জন্য প্রতিনিয়ত নতুন পণ্য ছাড়তে হয়,” নিরাপত্তা প্রতিষ্ঠান হেইমডাল একটি ব্লগে এমনটাই বলে।

জুনে ইনটেল সিকিউরিটি গবেষকরা হ্যাকারদের হাতে র‌্যানসমওয়্যারের পরিমাণের ভয়ানক বৃদ্ধি দেখেছে বলে জানিয়েছে। ১২৪টি আলাদা ম্যালওয়্যার খুঁজে পাওয়ার কথা জানান তারা।

এফবিআই জানিয়েছে, র‌্যানসমওয়্যারের আক্রমণ ২৪০০-এর বেশি অভিযোগ নিয়ে তারা দ্বিগুণ হতে দেখছে। সে সময় এই আক্রমণ থেকে ২,৪০,০০,০০০ মার্কিন ডলারের ক্ষতি হিসেব করেছে তারা।

এরই মধ্যে ব্যাংক, হাসপাতাল আর শিক্ষা প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানই আক্রমণের শিকার হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানই মুক্তিপণ পরিশোধের আগে ভেতর থেকে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে।