২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক মাধ্যমে অস্ত্র বিক্রি নিষিদ্ধের আহ্বান

মার্কিন এক সিনেটর ফেইসবুক আর ইন্সটাগ্রামে বন্দুক এবং গোলাবারুদ বিক্রি বন্ধের জন্য সাইট দুইটির কাছে খোলা চিঠি দিয়েছেন।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 10:12 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

চিঠিতে সিনেটর এডওয়ার্ড মার্কি উভয় সামাজিক মাধ্যমে অস্ত্রের বিজ্ঞাপন কেন দেখা যাচ্ছে তার ব্যাখ্যা চেয়েছেন।  এর আগে ফেইসবুকে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

ডালাসের একজন শুটার, মিকাহ জনসন ফেইসবুকের মাধ্যমে একটি বন্দুক কিনেছেন- এমন প্রতিবেদন পাওয়ার পরেই সিনেটর সাইটগুলোতে চিঠি পাঠান। তবে ডালাস পুলিশ এনবিসি নিউজকে জানিয়েছে, প্রতিবেদনে উল্লেখিত রাইফেলটি 'এসকেএস সেমি অটোমেটেড' রাইফেল নয়, বরং এটি ছিল 'একে-৭৪'  হামলা করার মত বন্দুক।

সিনেটর মার্কি তার চিঠিতে লিখেছেন, "ফেইসবুক আর ইন্সটাগ্রামে অস্ত্র বিক্রির জন্য পোস্ট দেওয়া হচ্ছে, অনলাইন বা অফলাইনে দর কষাকষিও চলছে। এভাবে অবাধে বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রয় ফেডারেল আইনের পরিপন্থী।"

"আমরা সব সম্প্রদায়ের সব মানুষদের নিরাপদে রাখতে চাই।" তিনি জানান, "এজন্য আমি ফেইসবুক আর ইনসটাগ্রাম কে আগ্নেয়াস্ত্র বিক্রির পোস্টিং বন্ধ করার আহবান জানাচ্ছি।"

জানুয়ারিতে ফেইসবুক আর ইনসটাগ্রাম ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য অস্ত্র বিক্রি নিষিদ্ধ করলেও বন্দুক বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে এখনও বিজ্ঞাপন প্রচারের অনুমতি দিচ্ছে। এর আগে এই দুই সামাজিক মাধ্যম পরিচয় যাচাই ছাড়া বন্দুক বিক্রি নিষিদ্ধ করেছিল।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং ইনসটাগ্রাম  প্রধান কেভিন সিস্ট্রোম কে দুই সপ্তাহের মধ্যে সিনেটরের চিঠির জবাব দিতে বলা হয়েছে। 

আমেরিকায় ১৬ বছরের কম বয়সী শিশুদের মেশিনগান বা সবরকম আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার জন্য এডওয়ার্ড মার্কি আরেকটি প্রস্তাবনা উত্থাপন করেছেন। তার মতে- 'শিশুদের ছোট হাত' আর 'মেশিনগানের ভয়ঙ্কর ক্ষমতা' এক মারাত্মক সমন্বয়। আগ্নেয়াস্ত্র হল যুদ্ধের সরঞ্জাম আর এগুলো অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখা উচিৎ।"

বিবিসি নিউজ জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে শিশুরা বন্দুক খেলা এমনকি শিকারের জন্যও অস্ত্র ব্যবহার করতে পারবে না।