২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন সমস্যায় অ্যামাজন গ্রাহকরা

যুক্তরাষ্ট্রের অ্যামাজন ব্যবহারকারীরা প্রতিষ্ঠানটির প্রাইম ডে-তে (প্রতিষ্ঠানটির আয়োজন করা বছরের বিশেষ দিন, এ দিন প্রাইম গ্রাহকদের জন্য ছাড় দেওয়া হয় প্রতিটি পণ্যের জন্য) অনলাইনে কেনাকাটার সমস্যার কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2016, 10:06 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন তাদের টুইটার অ্যাকাউন্টে জানায়, তারা ব্যবহারকারীর সমস্যা সমাধান নিয়ে কাজ করছিল এবং সমস্যা শেষ হয়ে গেছে।

২০১৫ সালে প্রথমবার এই আয়োজন করা হয় আর ঐ বছরই অ্যামাজনের নিজস্ব সাইটটি কারিগরি সমস্যার সম্মুখীন হয়।

২০১৫ সালের প্রাইমডে-তে প্রতিষ্ঠানটি ৩৪ কোটি ৪০ লাখ পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি। এই সংখ্যাটি ২০১৫ সালের ব্ল্যাক ফ্রাইডে (মার্কিনিদের জন্য আনুষ্ঠানিক ভাবে থ্যাংসগিভিং ডে কিন্তু এই দিনটিকে ক্রিসমাস শপিং সিজন ও বলা হয়) এর বিক্রি করা পণ্যের সংখ্যাটিকে ছাড়িয়ে যায়।

২০১৬ সালের প্রাইমডে-তে ব্যবহারকারীরা পণ্য কিনতে পারছেন কিনা তা নিয়ে সমস্যার কথা জানাননি, চুক্তিবদ্ধ হওয়া কিছু পণ্য কিছু সময়ের জন্য ফুরিয়ে যাবার কথা জানিয়েছে।

অন্য ব্যবহারকারীরা জানিয়েছে, তারা কার্ট (অনলাইনে পণ্য সিলেক্ট করার বাটন) –এ পণ্য মজুদ করতে কিছু সমস্যা দেখতে পারছেন।

এই রকম ছাড়ের প্রচারণা চলাকালীন অনলাইন ট্রাফিকের কারণে সাইটের সমস্যা হওয়াটা নতুন কিছু নয় বলেই ভাষ্য বিবিসি'র।

একইভাবে ২০১৫ সালের নভেম্বর মাসের ব্ল্যাক ফ্রাইডে-তে অনলাইন পণ্য বিক্রি প্রতিষ্ঠান আর্গস, বুটস, টেসকো একই রকম অনলাইন সমস্যায় ভুগেছেন।