২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি 'হামলা', মামলার মুখে ফেইসবুক

ফিলিস্তিনি 'জঙ্গি হামলায় সুবিধা দেওয়ার' অভিযোগে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকের ইনকোর্পরেশনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ইসরাইল আর মার্কিন নাগরিকদের একটি দল যারা ওই হামলার শিকারদের আত্মীয় সোমবার এই মামলা দায়ের করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকিয়া শবনম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 08:41 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

বাদীদের মধ্যে চারজন ইসরাইল-মার্কিন দ্বৈত নাগরিক আর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, যারা ২০১৪ আর ২০১৬ সালের মধ্যে জেরুজালেমের তেল আবিব বা পশ্চীম তীরে হামলায় নিহত হওয়া ব্যক্তিদের আত্মীয়। তারা ফেইসবুককে 'হামাস জঙ্গিদের' পরিচালনা কাজে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত করেন।

নিউ ইয়র্কের এক আদালতে দায়ের করা মামলায় দাবি করা হয়, ফেইসবুক "জেনে শুনে হামাসকে বস্তুগত সমর্থন আর সম্পদ দিয়েছে... যা সন্ত্রাসী দলকে যোগাযোগ করার, সদস্য নিয়োগের, হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের, আর শত্রুদের মধ্যে ভীতি সঞ্চার করার ক্ষমতা দিয়েছে"।

অন্যদিকে, মামলা নিয়ে সরাসরি কিছু না বললেও, তারা নিজেদের অবমাননাকর বিষয়বস্তু প্রতিরোধের বিধান 'ভঙ্গ করেনি' বলে দাবি সোশাল জায়ান্টটির। ইসরাইলে প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি জানান, তারা চায় ফেইসবুক ব্যবহার করার সময় যেন ‘মানুষ নিরাপদ অনুভব করে’।

“ফেইসবুকে হিংস্রতাকে উৎসাহ দেবে এমন বিষয়বস্তু, সরাসরি হুমকি, সন্ত্রাস বা ঘৃণাময় বক্তব্যের কোনো জায়গা নেই। আমাদের কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে... আর ব্যবহারকারীরা যদি আমাদের নীতি ভঙ্গ করে এমন কোনো বিষয়বস্তু খুঁজে পায়, তাহলে আমরা রিপোর্ট করার টুলটি ব্যবহার করতে বলে থাকি, যাতে আমরা তদন্ত করে সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি"- মন্তব্য প্রতিষ্ঠানটির।

'সম্ভাব্য জঙ্গিদের ধরতে সাহায্য করায়' আর হিংস্রতার উস্কানি বন্ধে ফেইসবুকের 'অনিচ্ছা' আছে ধরে নিয়ে, ব্যক্তিগত মামলাটি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী থেকে অনুযোগ পায়। উত্তরে ফেইসবুক তাদের অনলাইন অবমাননাকরের বিরুদ্ধে তাদের নীতি নিয়ে কথা বলে।

হামাস আনুষ্ঠানিকভাবে মামলায় উল্লেখিত হামলাগুলোর একটির দায় স্বীকার করেছিল। অভিযোগকারীদের ইসরায়েলি আইনজীবী নিতসানা দার্শান লেইটনার জানান, তাদের কাছে হামাসের অন্য হামলাগুলোর সঙ্গেও জড়িত থাকার বিশেষজ্ঞ মূল্যায়ন আছে।

হামাস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 'সন্ত্রাসবাদী সংগঠন' হিসেবে চিহ্নিত। মামলাটি ১৯৯২ অ্যান্টি-টেরোরিজম অ্যাক্ট-এর আওতায় আনা হয়। অ্যাক্টটি মার্কিন ব্যবসায়কে মনোনীত সন্ত্রাসবাদী সংগঠন আর তাদের নেতাদের সেবাসহ কোনো বস্তুগত সমর্থন প্রদানে বিরত রাখে।

গাজায় হামাসের একজন মুখপাত্র সামি আবু জুহরি মামলাটিকে ইসরায়েলের ফেইসবুককে ব্ল্যাকমেইল করার একটি প্রচেষ্টা বলে উল্লেখ করেন আর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমকে ‘স্পাই টুল’-এ পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, "কিছু ইসরায়েলি রাজনীতিবিদ আর সৈন্য ফেইসবুকে আর অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফিলিস্তিনিদের মারতে গর্ববোধ প্রকাশ করেছে’। আবু জুহরি বলেন, “ফেইসবুকের মালিকদের জন্য আসল পরীক্ষা হল ইসরায়েলি এই চাপ প্রত্যাখান করা।"