ই-স্পোর্টসে ম্যান সিটি'র প্রথম খেলোয়াড় ব্রাউন
১৮ বছর বয়সী কাইরন কেজ ব্রাউন-কে প্রথম ই-স্পোর্টস খেলোয়াড় হিসেবে দলে নিচ্ছে ম্যানচেস্টার সিটি। তিনি ফুটবল ভিডিও গেইম 'ফিফা ১৬'-এর টুর্নামেন্টে এই দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
মূলত ই-স্পোর্টস এর ভিডিও গেইমগুলো সরাসরি দর্শকদের সামনে বা অনলাইনে প্রচার করা হয়।
ব্রিটিশ ফুটবল দলটি জানায়, "ব্রাউন ক্লাবটির ফিফা দলের জন্য খেলবে। এই খেলা অ্যামাজনের গেইমিং সাইট 'টুইচ' আর ক্লাবের ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হবে।"
"এটা উত্তেজনাপূর্ণ, এটি ক্লাবের জন্য এবং আমার জন্য নতুন এক অভিজ্ঞতা", ব্রাউন বলেন। "আমি 'টুইচ' এ 'লাইভ' যাচ্ছি। তাছাড়া আমি ম্যানচেস্টার সিটি-এর ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করছি। সব চেয়ে বড় ব্যপার হল, আমি ম্যানচেস্টার সিটি'র সব সমর্থককে এবং ভবিষ্যতে টুর্নামেন্টের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, যার জন্য আমি উন্মুখ হয়ে অপেক্ষা করছি", যোগ করেন তিনি।
ম্যানচেস্টার সিটি'র মিডিয়া অ্যান্ড ইনোভেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট দিয়েগো গিগ্লিয়ানি বলেন, "ই-স্পোর্টস এর অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের এই নতুন উদ্যোগ আমাদের ভক্ত, যারা 'ফিফা' খেলতে ভালবাসেন তাদের কাছাকাছি পৌঁছুতে ভুমিকা রাখবে।"
"আমরা গেইমিং টুর্নামেন্টে একটি বড় উপস্থিতি সৃষ্টি করব। তাছাড়াও আমরা আমাদের ডিজিটাল চ্যানেলের মাধ্যমে আরো কনটেন্ট যোগ করব। এভাবে আমরা ম্যাচ এবং ক্লাবের বিভিন্ন ঘটনায় আমাদের ভক্তদের আরও বেশি সক্রিয় করে তুলব"- এমনটাই আশা প্রকাশ করেন দিয়েগো।
বর্তমানে ই-স্পোর্টস ফুটবল ক্লাবগুলোর জন্য একটি লাভজনক পার্শ্বপ্রকল্প হয়ে উঠছে। খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্লাবগুলো তাই বিশ্ব ভ্রমণ আর এবং নগদ পুরস্কারও দেওয়ার প্রস্তাব করছে।
ফুটবলের আধুনিক জগতে প্রবেশ করেছে, এমন ক্লাব হিসেবে ম্যানচেস্টার সিটি প্রথম নয়। এই বছরের মে মাসে, ওয়েস্ট হ্যাম নামের আরেকটি ব্রিটিশ ফুটবল দল প্রথম প্রিমিয়ার লিগে খেলোয়াড় রপ্তানির জন্য স্বাক্ষর করে। ম্যান সিটি মূলত এই ক্লাবেরই পদাঙ্ক অনুসরণ করেছে।
'লন্ডন ফুটি ক্লাব' বিশ্বমানের ফিফা খেলোয়াড় শন অ্যালেনকে স্বাক্ষর করায়। অ্যালেন ভাল খেলার জন্য অনলাইন বিশ্বের 'ড্রাগন' নামে পরিচিত। তাছাড়াও তিনি ফিফা ২০১৬ ইন্টারঅ্যাকটিভ বিশ্বকাপে রানার্স-আপ হয়েছিলেন। তার জন্য ওয়েস্ট হ্যাম ক্লাবের ৫০ নম্বর জার্সি বরাদ্দ করা হয়েছে এবং অনলাইন প্রতিযোগিতাগুলোতে তিনি এই ক্লাবকে প্রতিনিধিত্ব করবেন।
চলতি বছরের জুন মাসে, 'স্কাই' শীঘ্রই যুক্তরাজ্যের প্রথম ২৪ ঘণ্টার ই-স্পোর্টস চ্যানেলের সম্প্রচার শুরু করতে যাচ্ছে বলে ঘোষণা দেয়।
