২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্ন দেখতে বয়স যাচাই, কঠোর যুক্তরাজ্য

২০১৭ থেকে যুক্তরাজ্যের পর্ন সাইটগুলোতে বয়স যাচাই করে প্রবেশাধিকার দেবে সরকার।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 09:28 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

মঙ্গলবার হাউস অফ কমন্স-এ সর্বশেষ ডিজিটাল ইকোনমি বিল-এর প্রথম পাঠে এই প্রস্তাব উত্থাপিত হয়।

এতে বলা হয় যে, আগামী বছর থেকে ওয়েবসাইটগুলোতে প্রবেশের আগে অবশ্যই ব্যবহারকারীকে তার প্রকৃত বয়স নিশ্চিত করতে হবে। সরকার আশা করছে এই পদক্ষেপের মাধ্যমে প্রাপ্তবয়স্ক বিষয়বস্তুতে দুর্ঘটনাবশতঃ বা ইচ্ছাকৃতভাবে শিশুদের প্রবেশ প্রতিরোধ করা সম্ভব হবে। বিলটি কীভাবে বলবৎ হবে সে বিষয়ে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে, ২০১৭ সালের বসন্তের আগে এটি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

২০১৪ সালে অশ্লীলতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কঠোর মনোভাব প্রকাশ করার পর অনলাইনে প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু ব্লকের ধারণা আলোচনায় আসে। তখন থেকে তিনি 'বয়স নিশ্চিত না করে' চালানো সাইটগুলো বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি অনলাইন 'সেক্স শপ' কে বিশ্বের সবার জন্য এমনভাবে প্রস্তুত করতে চান, যাতে শিশুর মতো চেহারার গ্রাহকরাও আইডি দেখাতে বাধ্য হয় এবং কঠোর জবাবদিহিতা মেনে চলতে হয়।

ডিজিটাল অর্থনীতি মন্ত্রী এড ভেইজে ব্যাখ্যা করেছেন যে, প্রস্তাবিত আইন যুক্তরাজ্যের ডিজিটাল উন্নয়নকে ঠিক পথে রাখার জন্য অনেক প্রয়োজন। তিনি বলেন, "ইউকে সবসময় প্রযুক্তিগত পরিবর্তনের দিক থেকে সামনের সারিতেই রয়েছে, এবং ডিজিটাল অর্থনীতি বিল ব্যবস্থা নিশ্চিত করতে আমরা বিশ্ব নেতাদের সাথে সম্মেলিতভাবে কাজ করে যাচ্ছি।"

এখানেই শেষ নয়, এই প্রস্তাবনায় আরও বলা হয়েছে, কপিরাইট লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্তদের জন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে সরকার।

তবে কর্মীদের দাবি, নতুন এই আইন অবাধে চলমান অনান্য সাইটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু যুক্তরাজ্যভিত্তিক সাইটের বিরুদ্ধে কাজ করবে।