টিন্ডার তালিকায় সেরা ১৫ শহর
ডেটিং অ্যাপ টিন্ডারের নতুন ভ্রমণকালীন ফিচারে সবচেয়ে আকর্ষণীয় শহরের তালিকায় শীর্ষে রয়েছে লন্ডন।
অনলাইন ডেটিং অ্যাপ টিন্ডার ২০১৫ সালের প্রিমিয়াম গ্রাহকদের জন্য নতুন একটি ফিচার চালু করে। এ ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা বিশ্বের যে কোনো স্থানে 'লোকেশন' বদলের মাধ্যমে ঘরে বসেই তাদের ভবিষ্যৎ ভ্রমণের জন্য ডেইট ঠিক করতে পারবেন। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে বসে কেউ যদি খুব অল্প কিছুদিনের মধ্যেই প্যারিস ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে যাত্রা শুরুর আগেই তিনি টিন্ডার ব্যবহার করে প্যারিসে ডেইট ঠিক করতে পারবেন।
সম্প্রতি এ ফিচার ব্যবহার করে কোন কোন শহরে ডেটিং সঙ্গী খুঁজে নিতে বেশি আগ্রহী ব্যবহারকারীরা তার একটি তালিকা তৈরি করেছে টিন্ডার। এ তালিকায় লন্ডন, প্যারিস বা নিউ ইয়র্কের মতো প্রত্যাশিত শহরগুলো থাকলেও স্টকহোমের ছয় নম্বরে উঠে আসার মতো কিছু 'চমকও' রয়েছে, ভাষ্য ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-এর। টিন্ডারের তালিকায় শীর্ষ ১৫টি শহর-
১। লন্ডন, ইংল্যান্ড
২। প্যারিস, ফ্রান্স
৩। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
৪। বার্লিন, জার্মানি
৫। মস্কো, রাশিয়া
৬। স্টকহোম, সুইডেন
৭। রিও ডি জেনিরো, ব্রাজিল
৮। সিডনি, অস্ট্রেলিয়া
৯। বার্সালোনা, স্পেন
১০। বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
১১। মেলবোর্ন, অস্ট্রেলিয়া
১২। লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র
১৩। অকল্যান্ড, নিউজিল্যান্ড
১৪। ডাবলিন, আয়ারল্যান্ড
১৫। রোম, ইতালি
