তামিল নাড়ুর পারমাণবিক কেন্দ্রে ‘সংকট’
ভারতের তামিল নাড়ুতে অবস্থিত কুডানকুলাম পারমাণবিক শক্তি প্রকল্পে ‘সংকটময়’ অবস্থায় চলে এসেছে। রবিবার ভারতীয় সময় রাত ৮টা ৫৬ মিনিটে এই ইউনিটে নিউক্লিয়ার ফিশন শুরু হয় বলে জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল) -এর কর্মকর্তারা।
ওইদিনই প্রথম ও দ্বিতীয় ইউনিটের স্টেশন পরিচালক আইএএনএস-কে বলেন, “রাত ৮.৫৬ টায় এই সংকট শুরু হয়।” এর আগে শনিবার তিনি ভারতীয় সংবাদ সংস্থাটির কাছে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টার মধ্যে এমন কিছু ঘটার আশংকা প্রকাশ করেছিলেন।
এটি দেশটির দ্বিতীয় ১০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রেশারাইজড ওয়াটার রিয়্যাক্টর। এ ইউনিটটি নানা পরীক্ষা-নিরীক্ষা ও সাউদার্ন পাওয়ার গ্রিডের সঙ্গে সংযুক্ত হওয়ার পর আগামী চার থেকে ছয় মাসের মধ্যেই বাণিজ্যিকভাবে চালু করার কথা। এ প্রকল্পের তিরুনাভেলিতে অবস্থিত প্রথম ১০০০ মেগাওয়াট ইউনিটটি ২০১৩ সালের জুলাই থেকে চালু রয়েছে।
অফ-সাইট ইমার্জেন্সি ড্রিল প্রসঙ্গে এনপিসিআইএল-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এস কে শর্মা আইএএনএস-কে বলেন, "দ্বিতীয় ইউনিটটি অপারেটিং স্টেশনেরই একটি অংশ। এ ধরনের ক্ষেত্রে প্রতি দুই একবার অফ-সাইট ইমার্জেন্সি ড্রিলের ব্যবস্থা করা হয়। প্লান্টে প্রতি তিন মাসে একবার এবং সাইটে প্রতি বছর একবার করে ইমার্জেন্সি ড্রিল পরিচালনা করা হয়।" সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারিতে অফ-সাইট ইমার্জেন্সি ড্রিল অনুষ্ঠিত হয় বলে জানান সাহু।
২০১৪ সালের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরুর পর থেকে প্রথম ইউনিটে দৈনিক গড়ে ৯৪০ মেগাওয়াট শক্তি উৎপাদিত হচ্ছে। এ ছাড়াও কল্পক্কমে মাদ্রাজ পারমাণবিক পাওয়ার স্টেশনে এনপিসিআইএল-এর আরও দুটি ইউনিট রয়েছে। প্রতিটিতে ২২০ মেগাওয়াট ধারণক্ষমতাসম্পন্ন ইউনিট রয়েছে। দ্বিতীয় ইউনিটটি পুরোদমে উৎপাদন শুরু করলে তামিল নাড়ুতে পারমাণবিক শক্তি ধারণক্ষমতা ২,৪৪০ মেগাওয়াটে পৌঁছবে।
