২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার, বাড়ছে সংখ্যা

এক কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ফোন মালওয়্যার' আক্রান্ত হয়েছে। নিরাপত্তাবিষয়ক গবেষকরা জানিয়েছেন, এর ফলে ব্যবহারকারীদের 'ভুয়া ক্লিক'-এর মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপনী সাইটে নিয়ে যাওয়া হয়। 

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 08:14 PM

Updated : 12 Apr 2022, 02:25 AM

এর কারণ হিসেবে তারা মনোযোগ আকর্ষণকারী বিভিন্ন 'জাল কনটেন্ট' ব্যবহারকারীর প্রবেশ-কে দায়ী করেন।

ক্ষতিকর এই সফটওয়্যার ব্যবহারকারীর অজান্তে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করে এবং তাদের ব্রাউজিং অভ্যাসে নজরদারি করে। এক গবেষণায় দেখা যায়, 'ম্যালওয়্যার' নির্মাতারা মাসে প্রায় তিন লাখ মার্কিন ডলার আয় করছে। 'ম্যালওয়্যার' আক্রান্ত অধিকাংশ ফোনই চীনে তৈরি, জানিয়েছে বিবিসি।

সম্প্রতি নিরাপত্তা প্রতিষ্ঠান 'চেকপয়েন্ট' আর 'লুকআউট' ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত ফোন আলাদাভাবে শনাক্ত করা হয়। চেকপয়েন্ট ম্যালওয়্যার পরিবারকে 'সেদান' আর লুকআউট একে 'হামিংবার্ড' নামে উল্লেখ করে।

এক ব্লগপোস্টে চেকপয়েন্ট জানায়, এটি ফোনের কমান্ড এবং কনট্রোল সার্ভারে প্রবেশ করে দেখেছে প্রায় এক কোটি স্মার্টফোন এই সফটওয়্যার দ্বারা আক্রান্ত। আক্রান্ত অধিকাংশ ফোনই চীন, ভারত, ফিলিপিন্স ও ইন্দোনেশিয়ার।

'হামিংবার্ড' নামের ম্যালওয়্যারটি 'রুটকিট' ধরনের। এটি একটি ফোনের অপারেটিং সিস্টেমের ভিতরে প্রবেশ করে সব ধরনের শনাক্তকরণে বাধা দেয় আর ফোনের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

তাছাড়া কিছু বিজ্ঞাপন, যা তেমন জনপ্রিয় নয় তা আরও বেশি আকর্ষণীয় হিসেবে প্রচার করা হয়। ব্যবহারকারী আকৃষ্ট হয়ে এতে প্রবেশ করলেই ফোন ম্যালওয়্যার আক্রান্ত হয়। ব্যবহারকারীর অজান্তেই ইনস্টল হয় অনেক অ্যাপের জাল সংস্করণ। এসব ব্যবহার করে ব্যবহারকারী ছাড়াও অন্য মানুষও ফোন নিয়ন্ত্রণ করতে পারেন।

"ব্যবহারকারী 'ফ্যাক্টরি রিসেট' দেয়ার পরও এটি থেকে যেতে পারে", বলেন  লুকআউট-এর কৃস্টি এডওয়ার্ডস। এক ব্লগপোস্টে তিনি বলেন, "এটি ডিভাইসে অতিরিক্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য এবং আরও প্রচারের মাধ্যমে নির্মাতার বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ম্যালওয়্যারগুলো 'কিটক্যাট' এবং 'জেলি বিন' অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পুরানো সংস্করণগুলোর মধ্যে সংক্রমিত হয়েছে। সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ হচ্ছে মার্শমেলো।

এক বিবৃতিতে অ্যান্ড্রয়েড-এর নির্মাতা প্রতিষ্ঠান গুগল-এর পক্ষ থেকে বলা হয়, ''আমরা ম্যালওয়্যার সম্পর্কে মানুষকে সচেতন করে চলেছি এবং আমরা ক্রমাগত আমাদের সিস্টেমে এটি শনাক্ত করা সম্ভব এমন প্রযুক্তির ব্যবহার উন্নতি করছি। তা ছাড়াও আমরা সক্রিয়ভাবে সংক্রমিত অ্যাপের ইনস্টলেশন বন্ধ করে ব্যবহারকারী এবং তাদের তথ্য নিরাপদ রাখার জন্য কাজ করে যাচ্ছি।"

গুগল এই মাসে অ্যান্ড্রয়েডের জন্য সর্বশেষ নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে, যা অপারেটিং সিস্টেমের মধ্যে বেশি ১০৮টি পৃথক দূর্বলতা মোকাবেলা করতে সক্ষম। এটি ব্যবহার করে অ্যান্ড্রয়েডের ২৭০টিরও বেশি বাগ এড়ানো সম্ভব হয়েছে।