২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওএস ১০-এর বেটা পেতে করণীয়

এখন ডাউনলোড করা যাচ্ছে অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস-এর সর্বশেষ সংস্করণ আইওএস ১০।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2016, 06:08 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

অনেক দিন ধরে ডেভেলাপারদের পরীক্ষার পর এখন আইওএস ১০ সবার জন্য ছাড়া হচ্ছে। কিন্তু এটি একটি বেটা সংস্করণ হওয়ায় এতে এখনও ‘অনেক ত্রুটি রয়ে গেছে’ বলে ভাষ্য স্কাই নিউজ-এর। চলতি বছর শরতে মূল সংস্করণ ছাড়ার আগে প্রচুর কাজ করা দরকার হবে নির্মাতাদের।

এতে বড় যে পরিবর্তন এসেছে তা হল মেসেজ আপ- যাতে রয়েছে 'অদৃশ্য কালি'। এই ফিচারে প্রাপক মেসেজ দেখতে চাইলে তা 'সুইপ' করতে হবে। এতে ভিজুয়াল ইফেক্ট-এর সঙ্গে নতুন ফিচার আনা হয়েছে, যার ফলে, বলা হচ্ছে, ব্যবহারকারীরা তাদের ভাবনাকে ফুটিয়ে তুলতে পারবেন।

মিউজিক অ্যাপ্লিকেশন-এ নতুন চেহারা আর সহজ মেনুসহ একটি পুনঃনকশা দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুরো নকশা পরিবর্তন করা হয়েছে।

কীভাবে আপডেট করা যাবে?

আইওএস পুরানো সংস্করণ থেকে এই সংস্করণে আসতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-

১। ব্যবহারকারীর ফোনের ব্যাক আপ রাখতে হবে। কম্পিউটারে যুক্ত করে বা আইটিউনস সচল করে এবং ব্যাকআপ ফাইল সংরক্ষণ করে এই কাজ করা যায়। এর গুরুত্বপূর্ণ কারণ বেটা সফটওয়্যার পরিবর্তনশীল, যা আপনার ডেটা হারানোর কারণ হতে পারে।

২। https://beta.apple.com/sp/betaprogram/redemption#ios -- এই আড্রেসে গিয়ে বেটা সফটওয়্যার প্রোগ্রামে ডিভাইসটি নথিভুক্ত করতে হবে।

৩। কনফিগারেশন প্রোফাইল ডাউনলোড করতে আইফোনের সাফারি ব্রাউজার ব্যবহার করে  beta.apple.com/profile --এই অ্যাড্রেসে যেতে হবে। অন স্ক্রিন নির্দেশাবলী ব্যবহারকারীকে পুরো প্রক্রিয়া দেখাবে।

৪। ডিভাইসটি বন্ধ করে আবার চালু করতে হবে। এরপর 'সেটিংস'-এ গিয়ে 'জেনারেল', পরে 'সফটওয়্যার আপডেট'-এ প্রবেশ করতে হবে।

৫। এবার আইওএস ১০-এর বেটা সংস্করণ ডাউনলোড আর ইনস্টল করার অপশন দেখা যাবে।