২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত ছবি: ক্ষমাপ্রার্থী হুয়াওয়ে

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে-এর সর্বশেষ বাজারে আসা ফোনের অনলাইন প্রচারের জন্য একটি বিতর্কিত ছবি আপলোডের ঘটনায় ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2016, 06:06 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

বিবিসি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট গুগল প্লাস-এ প্রতিষ্ঠানটির পেইজে আপলোডকৃত এক ছবির ক্যাপশন ছিলো, "আমরা ডেলিশাসলি এলার সাহায্যে খুবই সুন্দর এক সূর্যোদয় ছবিতে ধারণ করতে সক্ষম হয়েছি। নতুন ডিভাইসটি এমন কম আলোতেও ছবি তোলা আনন্দময় করে তোলে।" তবে গুগল প্লাস-এ ছবির পাশে স্বয়ংক্রিয়ভাবে দেখানো ইমেইজ মেটাডাটায় দেখা যায়, ছবিটি আসলে একটি ক্যানন প্রফেশনাল ক্যামেরায় তোলা। স্মার্টফোন নিউজ সাইট অ্যান্ড্রয়েড পুলিশ-এর একজন লেখক এই অসামঞ্জস্যটি সর্বপ্রথম নজরে আনেন।

নতুন একটি বিজ্ঞাপনের রেকর্ডিং-এর সময় এ ছবিটি তোলা হয়েছে বলে দাবি করে হুয়াওয়ে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, "আমরা স্বীকার করছি যে ছবিটির ক্যাপশন নিয়ে আমাদের আরও স্পষ্ট হওয়া দরকার ছিলো। আমাদের কখনোই ভুল কোনো ধারণা দেওয়ার কোনো ইচ্ছা ছিলো না। এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী, আর ছবিটি আমরা সরিয়ে নিয়েছি।"

এর আগে ২০১২ সালে একই ধরনের একটি ঘটনায় দুঃখ প্রকাশ করে ফোন নির্মাতা ফিনিশ প্রতিষ্ঠান নোকিয়া।