২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার খাবার বিলাবে রোবট

২০১৬ সালে যুক্তরাজ্যের লন্ডনে পরীক্ষামূলকভাবে সরবরাহকারী রোবট দিয়ে খাবার সরবরাহ করানোর ঘোষণা দিয়েছে ব্রিটিশ খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান টেইকএওয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

বর্তমানে প্রতিষ্ঠানটির খাবার সরবরাহ করছে রেস্তোঁরার কর্মচারীরা।

বিবিসি জানিয়েছে, সীমিত সংখ্যক কিছু রেস্তোঁরায় খাবার সরবরাহের জন্য স্বচালিত রোবট আনতে যাচ্ছে ব্রিটিশ খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান জাস্ট ইট। এই রোবটগুলো নির্মাণে কাজ করেছে স্টারশিপ টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান।

জাস্ট ইট জানিয়েছে, ইতোমধ্যে রোবটগুলো বিভিন্ন শহরে উপস্থাপন করা হয়েছে এবং এগুলো কোনো দূর্ঘটনা ছাড়াই পাঁচ হাজার মাইল চলেছে।

স্টারশিপ টেকনোলজিস-এর খাবার সরবরাহকারী রোবটগুলো ছোট, স্বচালিত এবং অল্প দূরত্ব পর্যন্ত প্যাকেট বহন করতে সক্ষম।

চারপাশ দেখতে পারার জন্য প্রতিটি রোবটে আছে ক্যামেরা। মানুষের পরিচালনার জন্য অপারেটর আছে, যার ফলে জরুরী অবস্থায় নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া যাবে।

রোবটের মধ্যে খাবার রাখার স্থানে থাকবে অ্যাকসেস কোড।

ব্রিটিশ ব্র্যান্ড এবং পণ্য বাজারজাতকরণ পরামর্শদাতা প্রতিষ্ঠান টিসিসি গ্লোবাল-এর গবেষক ব্রায়ান রোবার্টস বলেন, "স্বচলিত প্রযুক্তি শিল্পে অনেক ধরনের পরিকল্পনা করা হয়, ড্রোনও ব্যবহার করা হয় কিন্তু এখানে অনেক স্বাস্থ্য, নিরাপত্তা এবং দেখাশোনার বিষয়গুলো উঠে আসবে।"

চলতি বছর মে মাসে, স্টারশিপ টেকোনোলজিস-এর প্রধান নির্বাহী আহতি হেইনলা বিবিসিকে জানান, সাধারণ কোনো মানুষ রোবট থেকে ছিনতাই করেছে এমন কোনো 'নজির নেই'।

"মানুষ সাধারণত ফুটপাথে এটা নিয়ে মাথা ঘামায় না। আমরা এমন রোবটগুলোকে কয়েক হাজার মাইল চালিয়েছি... আর বিশাল সংখ্যক মানুষ একে এড়িয়ে গেছেন।"

রোবটকে প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে জার্মান বিক্রেতা প্রতিষ্ঠান মেট্রো গ্রুপ, পার্সেল সরবরাহকারী প্রতিষ্ঠান হার্মেস আর লন্ডনভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান প্রন্টো-এর নামও।