২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিভিউ না বিজ্ঞাপন? দ্বিধায় সমালোচনা

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব দর্শকদের কাছে একটি বাজি ধরার ওয়েবসাইটের প্রচার চালিয়েছেন, কিন্তু তাদের স্পষ্ট করে জানাননি যে সাইটটি নিজেদেরই বানানো, এমন অভিযোগে সমালোচিত হয়েছেন দুইজন ইউটিউব গেইমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2016, 03:50 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

ট্রেভর মার্টিন এবং টম ক্যাসেল- অনলাইনে এই দুই ব্যক্তি টিমারটিন এবং সিন্ডিকেট প্রজেক্ট নামেই পরিচিত। তারা ইউটিউবে এমন কিছু ভিডিও আপলোড করেছেন, যেগুলোতে দেখা যায় তারা সিএসজিও লোটো নামের গেইমটি খেলে বড় বড় পুরষ্কার জিতে নিচ্ছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্য থেকে পরিচালিত এই সাইটটি'র প্রেসিডেন্ট ওই দুইজনই, বিষয়টি চেপে যান তারা।

কোনো প্রতিষ্ঠানের কোনো পণ্য বা সেবার বিষয়ে জানানো হলে, এমন ভিডিওগুলোতে সাধারণত রিভিউকারীকে 'তৃতীয় পক্ষ' হিসেবেই ধরে নেন দর্শকরা। কিন্তু যদি রিভিউওকারী নিজেই প্রতিষ্ঠানের কেউ হয়ে থাকেন, তখন আদতে তা বিজ্ঞাপনী প্রচারণা হয়ে দাঁড়ায়।

এক্ষেত্রে যারা ভিডিও দেখে 'ভুল ধারণা' পেয়েছেন তাদের উদ্দেশ্যে টুইটারে ক্ষমা চেয়েছেন টম ক্যাসেল, জানিয়েছে বিবিসি।  

ইউটিউবে তাদের ফলোয়ারদের উদ্দ্যেশ্যে এক ভিডিও মেসেজে ক্যাসেল বলেন, সিএসজিও লোটো-এর মালিকানা "কখনই গোপন নয়"। এই ভিডিওটি পরে মুছে ফেলা হয়।

তিনি বলেন, "আমি এই সাইটটি তৈরি করেছিলাম। আমি এমন কিছু তৈরি করতে চেয়েছিলাম যাতে মানুষ খেলে এবং উপভোগ করতে পারে এবং আমিও এখানে খেলেছি।"

তিনি আরও বলেন, “অবশেষে আমি এই সাইটটিতেই গেইম খেলব, কেননা এর মাধ্যমে আমি আমার সাইটটির প্রচারণার জন্য সুবিধা পাব। কিন্তু এটি অনৈতিক নয়, এখানে কোনো ভুল নেই, আমি শতভাগ সৎ।“

এই ওয়েবসাইটে গেইমাররা সত্যিকারের অর্থ-এর বদলে অংশ পরিবর্তন করা অস্ত্র (ভার্চুয়াল) আদান প্রদান করতে পারবে। এই অস্ত্রগুলো স্কিন নামে পরিচিত।

ইউরোগেইমার থেকে টম ফিলিপ জানান, “এই স্কিনগুলো দেখতে অনেকভাবে পরিবর্তন করা যায়, যেমন- গোল্ডেন গান, যা দুষ্প্রাপ্ত বস্তু দিয়ে বানানো হয়ে থাকে।"

তিনি আরও জানান, “আপনাকে একটি ক্রেইট আনলক করতে আড়াই ডলার খরচ করতে হবে। একটি স্লট মেশিন (ক্যাসিনোর যে বাক্সে কয়েন প্রবেশ করালে স্ক্রিনটি ঘোরে) -এর মতো অর্থ প্রবেশ করালে স্ক্রিন ঘোরার পর নির্ধারিত আইটেমটি চলে আসবে। পাওয়া স্কিনগুলো গেইমার বিক্রিও করতে পারবে।"