২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে তাদের ‘কোথাও কোনো শাখা নেই’!

নিজেদের একমাত্র অ্যাকাউন্ট মাইক্রোব্লগিং সাইট টুইটারের, আর সেটি এখন বাতিল অবস্থায় আছে বলে জানিয়েছে নাইজেরিয়ান বিদ্রোহী সৈন্যদল নাইজার ডেল্টা অ্যাভেঞ্জার্স। তাদের উপস্থাপন করা অন্যান্য অ্যাকাউন্টগুলো ছদ্মবেশীদের বলেও দাবি করেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2016, 07:19 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

এই দলটি তাদের নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, তারা একটি টুইটার অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে যোগাযোগের প্রধান স্থান তৈরি করেছিল। কয়েক মাস ধরে নাইজেরিয়ার দক্ষিণাংশে নাইজার ব-দ্বীপ তেলপ্রধান অঞ্চলের কেন্দ্রবিন্দুতে আক্রমণের অভিযোগের বিষয়টি মানুষের কাছে প্রকাশ করতে তারা এই অ্যাকাউন্ট ব্যবহার করত।

সোমবার টুইটার সেই ‘সবেধন নীলমণি’ অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়।

সোশাল সাইটটির একজন মুখপাত্র অ্যাকাউন্ট বাতিল করার কারণ না জানালেও, তিনি প্রতিষ্ঠানটির নীতি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “উগ্র হুমকি নির্দিষ্ট নিয়মের অন্তর্ভুক্ত।" যার মানে দাঁড়ায়, “আপনি কোনো উগ্র হুমকি তৈরি করতে পারবেন না বা হিংস্রতাকে প্রচার করতে পারবেন না, এর মধ্যে সন্ত্রাসমূলক কাজের হুমকি এবং প্রচারণাও অন্তর্ভুক্ত।"