২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিমেটেকের অ্যান্টিভাইরাসে ত্রুটি

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমেনটেক-এর অ্যান্টি-ভাইরাসের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করেছে একটি মার্কিন সরকারি সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2016, 04:18 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

সফটওয়্যারটি ব্যবহার করে আক্রমণকারীরা দূর থেকে আক্রান্ত কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সফটওয়্যার নিরাপত্তা সেবাদাতা এই মার্কিন প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে এক জরুরি নোটিশে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কম্পিউটার ইমারজেন্সি রেডিনেস টিম (ইউএস-সিইআরটি) জানায়, ‘সমস্যাটি খুবই প্রকট’।

সংস্থাটি তাদের সাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, প্রায় ২৪টি সেবাপণ্য ওই ত্রুটিতে আক্রান্ত হয়েছে। এসব পণ্য ওএসএক্স, লিনাক্স এবং উইন্ডোজের মতো বিভিন্ন প্লাটফর্মে সেবা দিয়ে যাচ্ছে। ত্রুটিটি ব্যবহার করে আক্রমণকারীরা দূর থেকেই অ্যাডমিন বা রুট অ্যাকসেস নিয়ে সিস্টেম কোড পরিবর্তন করে দিতে সক্ষম।

ব্যবহারকারীদের উদ্দেশ্যে সংস্থাটি পরামর্শ হিসেবে দ্রুত অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার আপডেট করে নেওয়ার আহ্বান জানায়। নিরাপত্তা নিশ্চিত করতে সিমেনটেক-এর পক্ষ থেকে নতুন আপডেটে দুটি নিরাপত্তা প্যাচ প্রদান করা হয়েছে।