বসার ঘরেই তৈরি 'বিশাল' কম্পিউটার
বিশাল এক কম্পিউটার নির্মাণের কাজ শেষ করেছেন একজন ব্যক্তি। এটি কেমব্রিজ শহরে তার নিজের বাড়ির বসার ঘরে বানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, ২০০২ সালে জেমস নামের ঐ ব্যক্তি 'মেগাপ্রসেসর’ নিয়ে কাজ শুরু করেন, যা ৩৩ ফিট চওড়া এবং ৬ ফিট লম্বা। এটি বানাতে তিনি খরচ করেছেন ৫৩ হাজার ডলার।
এই প্রকল্পটিতে ব্যবহার হয়েছে, ৪০ হাজার ট্রানজিস্টর, ১০ হাজার এলইডি লাইট। প্রায় পাঁচশ' কেজির এই মেশিনটি তিনি ব্যবহার করেছেন ক্ল্যাসিক গেইম 'টেট্রিস' খেলার জন্য। এক ভিডিও-এর মাধ্যমে তিনি জানান এটি দিয়ে গেইম খেলা এত 'সহজ' নয়।
জেমস নিউম্যান একজন ডিজিটাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। ট্রানজিস্টর সম্পর্কে শিখতে আর কীভাবে মাইক্রোপ্রসেসরটি কাজ করে থাকে তা নিজ থেকে দৃশ্যায়ন করতে তিনি এই প্রকল্পটি শুরু করেছিলেন।
তিনি বলেন, “আপনাদের টেবিলে যেসব ডিভাইস আছে সেগুলো আমি যা তৈরি করেছি তার থেকে লাখ গুণ ভাল কিন্তু আমারটা বেশি সুন্দর। আমারটায় ১০ হাজার গুণ বেশি এলইডি লাইট আছে।"
মেশিনটি যাতে শিক্ষণীয় যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তা নিয়ে আশা প্রকাশ করেছেন নিউম্যান। সেই সঙ্গে এই গ্রীষ্মে তার বাসা খুলে দেওয়ার পরিকল্পনাও করছেন তিনি।
“আমি সন্দেহ করছি আমি এটা বিক্রি করতে পারব কিনা", তিনি বলেন।
তিনি আরও বলেন, “আমি চাই এটি যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো জাদুঘরে রাখা হয় যেন মানুষ শিখতে পারে।"
