২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে সাবেক ফেইসবুক কর্মী

মাইক্রোব্লগিং সাইট টুইটারের যুক্ত হয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা ব্রেট টেইলর, জানিয়েছে রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 05:17 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

টেইলর বর্তমানে 'কুইপ' নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন।

টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি ২০১৫ সালে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই এর পরিচালনা পর্ষদকে ঢেলে সাজানো শুরু করেছেন। এপ্রিলে প্রতিষ্ঠানটি উদ্যোক্তা মার্থা লেন ফক্স এবং পেপসিকো'র প্রধান অর্থ কর্মকর্তা হিউ জনসনকে পর্ষদে যুক্ত করে।

ফ্রেন্ডফিড চালু করার পরে ফেইসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন টেইলর। ২০০৭ সালে চালু হওয়া সামাজিক যোগাযোগের মাধ্যমটির সহ-প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন একজন।

এর আগে অ্যালফাবেটের অধিনস্ত প্রতিষ্ঠান ওয়েব জায়ান্ট গুগলের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গুগলে থাকাকালীন তিনি গুগল ম্যাপস এবং গুগল ডেভেলপার প্রোডাক্ট গ্রুপ তৈরিতে ভূমিকা পালন করেন।

গুগলের সাবেক কর্মকর্তা কেভিন গিবস এবং ব্রেট টেইলর মিলে ২০১২ সালে প্রতিষ্ঠা করেন 'কুইপ'। ২০১৩ সালের মধ্যভাগে প্রতিষ্ঠানটির তহবিলের পরিমাণ দাঁড়ায় ১.৩ কোটি ডলার। কাজে সহায়ক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির বর্তমান তহবিলের পরিমাণ প্রায় ৪.৫ কোটি মার্কিন ডলার।