২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'টাইডাল' কে কিনছে অ্যাপল?

আমেরিকান র্যা পার জেয় জি-এর স্ট্রিমিং সেবা 'টাইডাল' এর মালিকানা নেওয়ার জন্য দর বিবেচনা করছে অ্যাপল।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 10:22 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

টাইডাল-এর সঙ্গে কেনি ওয়েস্ট আর ম্যাডোনা'র মতো বড় শিল্পীদের দৃঢ় বন্ধন থাকায় অ্যাপল এই প্রতিষ্ঠানকে কেনার চিন্তা করছে, ভাষ্য বিবিসি'র। নাম প্রকাশ না করা সূত্রের বরাতে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এ নিয়ে "অনুসন্ধানমূলক আলোচনা" চলছে এবং শীঘ্রই একটি চুক্তি করা হতে পারে।

অন্যদিকে, টাইডাল-এর এক মুখপাত্র এই তথ্য উড়িয়ে দিয়েছেন। এমন কোনো আলোচনাই অ্যাপলের সঙ্গে এখনও হয়নি বলে দাবি তার।

২০১৫ সালের মার্চে জেয় জি 'স্পটিফাই'-কে টক্কর দিতে এই 'টাইডাল' সার্ভিস চালু করেন।

সুইডিশ প্রযুক্তি প্রতিষ্ঠান 'অ্যাস্পিরো'-এর মালিকানাধীন ছিল 'টাইডাল'। পরে ৫.৬ কোটি ডলার ব্যয়ে তা কিনে নেন জেয় জি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেনি ওয়েস্ট, অ্যালিসিয়া কিজ্ আর জেয় জি-এর স্ত্রী বিয়ন্সে, যাদের শেয়ার আছে এই প্রতিষ্ঠানে। ‌

'টাইডাল'-এর অংশীদার, কেলভিন হ্যারিস আর ক্রিস মার্টিন এক ভিডিও লিংকে উপস্থিত হয়েছিলেন।

ইতোমধ্যে 'স্পটিফাই' অ্যাপলের অ্যাপ স্টোরকে 'প্রতিদ্বন্দ্বীকে ক্ষতি করার হাতিয়ার' হিসেবে অভিযুক্ত করে।

এর আগে, কেনি ওয়েস্ট তার গানের জনপ্রিয়তা বাড়াতে টাইডাল-এ এক 'বিতর্কিত ভিডিও' প্রকাশ করেন। ভিডিওতে টেইলর সুইফট আর আম্বর রোজ'র মতো তারকাদের 'নগ্নভাবে' উপস্থাপন করা হয়। ম্যাডোনার একটি ভিডিও আনুষ্ঠানিকভাবে মুক্তির ২৪ ঘণ্টা আগেই টাইডালে 'এক্সক্লুসিভ' হিসেবে প্রচারিত হয়।

একমাত্র এই স্ট্রিমিং সেবাতেই এপ্রিলে 'ওভারডোজের' জন্য মারা যাওয়া 'যুবরাজের' পুরো খবর পাওয়া গিয়েছিল।

সাইটটির মাসিক সাবস্ক্রিপশন ফি ১৯.৯৯ পাউন্ড, এতে এইচডি অডিও আর এইচডি মিউজিক ভিডিও অন্তর্ভুক্ত ছিল। তবে, টাইডালের সাবস্ক্রিপশনের এই ফি 'স্পটিফাই' এর মাসিক চার্জের দ্বিগুণেরও বেশি ছিল।

আবার টাইডাল ব্যবহারকারীদের ৯.৯৯ পাউন্ডে মাসিক সুবিধাও দিয়ে থাকে। বিবিসি নিউজের তথ্যমতে, অ্যাপল মিউজিকের একক সদস্যপদ মাসে ৯.৯৯ পাউন্ড যেখানে 'ফ্যামিলি প্যাকেজ' ১৪.৯৯ পাউন্ড আর ছাত্র-ছাত্রীদের চার্জ ৪.৯৯ পাউন্ড।