২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের পোশাক নিয়ে 'বাঁধ সাধে' ফেইসবুক

সহকর্মীদের 'মনোযোগ নষ্ট' হতে পারে এমন জামা কাপড় না পরতে সব সময় মানা করা হয় ফেইসবুকের নারী কর্মীদের, এমনটাই দাবি করেছেন ফেইসবুকের একজন সাবেক নারী কর্মকর্তা।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 06:12 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, অ্যান্টোনিও গার্সিয়া মার্টিনেজ নামের ও কর্মী দুই বছর আগে ফেইসবুক থেকে বহিষ্কৃত হয়েছিলেন। সিলিকন ভ্যালি-তে কাটানো জীবনের অংশ নিয়ে লেখা নিয়ে এক বইয়ে তিনি ধরনের নানা তথ্য তুলে ধরেন।

তার ওই বইয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং জানান, ফেইসবুকের নারী কর্মীরা বারবার 'অনুপযুক্ত' জামা পড়ার দায়ে সমালোচিত হতেন।

'কেওস মাংকিস' নামের ঐ বইয়ে তিনি বলেন, "আমাদের পুরুষ মানব সম্পদ কর্তৃপক্ষ, তাদের নারী সহকর্মীদের জন্য বিবৃতি রাখতেন, যার মাধ্যমে তাদেরকে এমন কিছু পরতে মানা করা হত, যা সহকর্মীদের 'বিভ্রান্ত' করে। পরবর্তীতে আমি দেখি, ব্যবস্থাপকরা নারী কর্মীদের টেনে নিয়ে তাদেরকে এ নিয়ে থাকা নীতিমালা পড়ে শোনায়।" 

ফেইসবুক ও অনেক সিলিকন ভ্যালি প্রতিষ্ঠান অনেকদিন ধরে কর্মক্ষেত্রে পুরুষতান্ত্রিক সংস্কৃতির জন্য অভিযুক্ত। সেখানে ৬৮ শতাংশ কর্মীই পুরুষ আর সর্বশেষ কর্মীবৈচিত্র্যবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তিগত ভূমিকায় দায়িত্ব পালন করছেন ৮৪ শতাংশ। সাবেক অনেক কর্মী এমন অভিযোগও করেছেন যে, যৌনতাবিষয়ক অভিযোগগুলো প্রতিষ্ঠানে গুরুত্ব দেওয়া হয় না।

ফেইসবুকের প্রধান পরিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ একজন উচ্চ-পদস্থ নারীবাদী। এখানেই শেষ নয়, মার্টিনেজ-এর বইয়ে দাবি করা হয়, একবার স্যান্ডবার্গ ড্যান রাবিনস্টেইন নামের এক জ্যেষ্ঠ প্রকৌশলী-কে একটি 'অভদ্র' কৌতুক নিয়ে নিন্দা জানান। সে সময় এক উপস্থাপনায় ওই প্রকৌশলী কিছু ছবি প্রদর্শনের পর, তার কারণে জানতে চাইলে তিনি 'অশোভন' জবাব দেন। আর স্যান্ডবার্গ এর নিন্দা জানান।   

বইটিতে অভিযোগ আনা হয়েছে জাকারবার্গের বিরুদ্ধেও। এক অজ্ঞাত কর্মী সংবাদমাধ্যমে কিছু নতুন ফিচারের বিস্তারিত ফাঁস করে দেওয়ার পর, জাকারবার্গ বারবার পুরো কার্যালয়ের সবাইকে 'দয়া করে পদত্যাগ করুন' নামে বিষয় দিয়ে মেইল করেন।  

এ ধরনের অভিযোগ নিয়ে ফেইসবুকের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজী হননি।