২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচপি-কে ক্ষতিপূরণ দেবে ওরাকল

আইনি লড়াইয়ে সফটওয়্যার জায়ান্ট ওরাকলকে হারিয়ে ৩শ' কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ আদায় করতে চলেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড (এইচপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 11:13 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

বিবিসি জানিয়েছে, উচ্চ প্রযুক্তির ইটানিয়াম চিপের জন্য সফটওয়্যার তৈরির চুক্তি ভঙ্গ করায় ওরাকলের বিরুদ্ধে মামলা করে এইচপি। আদালতে মামলাটি ২০১২ সালে নিষ্পত্তি হলেও এবার ক্ষতিপূরণ গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। ওরাকল জানিয়েছে, আদালতের সিদ্ধান্তের বিপক্ষে তারা আপিল করবে। 

আদালতে এইচপি অভিযোগ করে, যদিও ২০১২ সালের মীমাংসা অনুযায়ী ওরাকল 'শক্তিশালী' চিপের জন্য সফটওয়্যার বানানোর কাজ চালু রাখে তবুও এই সময়ে তাদের যথেষ্ট ব্যবসায়িক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ২০১১ সালে ওরাকল ইটানিয়াম চিপ সাপোর্ট বন্ধ করে দেয় যার ফলে বেশিরভাগ ক্রেতাই ওরাকলের তৈরি সান হার্ডওয়্যার ব্যবহার করা শুরু করে।

ওরাকলের দাবি, ইটানিয়াম ব্যবহারের প্রযুক্তি পুরানো হয়ে যাওয়ায় ২০১১ সালে তারা এর জন্য সফটওয়্যারের কাজ বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি আরও জানায় যে, এইচপি-এর সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে কখনই বিরামহীনভাবে সফটওয়্যার তৈরির কথা উল্লেখ ছিল না। মাইক্রোচিপ প্রস্তুতকারী আরেকটি প্রতিষ্ঠান ইনটেল ২০১২ সালে ইটানিয়াম প্রসেসর উৎপাদন বন্ধ করে দেয়। ততদিনে ওয়েব সার্ভারের জন্য আরও শক্তিশালী চিপের ব্যবহার শুরু হয়ে গিয়েছে। 

আদালতের বিচারকরা এইচপি'র অভিযোগ সত্য আখ্যা দিয়ে জানান, ২০১১ সালে ওরাকলের পদক্ষেপের জন্যে এইচপি-কে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে।

ওয়েব জায়ান্ট গুগলের সঙ্গে আইনি লড়াইয়ে পরাজিত হওয়ার এক মাস পরেই আবার আদালতের শুনানি এল ওরাকলের বিরুদ্ধে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 'জাভা'র ব্যবহারকে কেন্দ্র করে গুগলের বিরুদ্ধে মামলা করেছিল ওরাকল। হেরে যাওয়া মামলায় ওরাকল নয়শ' কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল।