২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফট-এর পরিচালনা পর্ষদে লিংকডইন প্রতিষ্ঠাতা

মাইক্রোসফটের পরিচালনা পর্ষদে লিঙ্কডইন প্রতিষ্ঠাতা রেইড হফম্যানকে অন্তর্ভূক্ত করতে তার সঙ্গে কথা বলেছেন প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 10:08 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

চলতি বছরের ৯ মে ২৬২০ কোটি মার্কিন ডলারে ব্যবসায় বান্ধব সাইট লিংকডইন-এর মালিকানা কেনে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।এর কিছুদিন আগেই প্রতিষ্ঠানের হফম্যানের সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন বিল গেটস। সাধারণত ব্যবসায়িক নেতারা যখন বৈঠকে বসেন তখন সেখানে প্রকৃতপক্ষে কি ঘটেছিলো সেটি জানা যায় না। কিন্তু লিঙ্কডইন-এর মালিকানা কেনার পর সেই বৈঠক নিয়ে কিছুটা ধারণা পাওয়া গেছে।

ওই বৈঠকে তারা লিঙ্কডইন-এর কৌশল এবং শিল্পের ধরন নিয়ে নিজেদের ধারণা প্রকাশ করেন তারা, জানিয়েছে ব্যবসা বাণিজ্য বিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার। এছাড়াও লিঙ্কডইন অধিগ্রহণে মাইক্রোসফট-এর যুক্তি এবং ব্যবসায়িক লাভের বিষয়টিও আলোচনা করেন তারা দুইজন।

ওই বৈঠকে প্রতিষ্ঠান দু'টির মধ্যে ব্যবসায়িক আদান প্রদান ছাড়াও হফম্যানের ভুমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিল গেটস। বৈঠকে হফম্যানের মাইক্রোসফট পরিচালনা পর্ষদে অন্তর্ভূক্তির ব্যাপারে আলোচনা করা হয়। কিন্তু পড়ে সেই বিষয়টি প্রকাশ না করে একসঙ্গে প্রতিষ্ঠান দু'টির লক্ষ্যের দিকেই আলোকপাত করা হয়।

লিঙ্কডইন-এর মালিকানা ক্রয়ের পর গেটস বলেন, "আমরা যদি সামাজিক বিশ্বে এটিকে ফেইসবুকের মতো দামি বানাতে পারি, সেটি বিশাল মান সৃষ্টি করবে এবং আগামী বছরের মধ্যে সেটিই হতে যাচ্ছে। আমি মনে করি আলাদাভাবেই প্রতিষ্ঠান দু'টির মূল্য একত্রিত হওয়া মূল্যের থেকে বেশি, কিন্তু আমি সেই ধারণাটিকে পছন্দ করি যে বাজার আমাদেরকে সেটি প্রদর্শন করতে দেখতে চায়।"

মাইক্রোসফট ছাড়াও মার্কিন ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান 'সেলসফোর্স' এবং আরও অন্যান্য প্রতিষ্ঠান লিঙ্কডইন কিনতে বেশ আগ্রহ প্রকাশ করেছিলো। এখন ধারণা করা হচ্ছে মাইক্রোসফটের সঙ্গে এই চুক্তির পেছনে বিলগেটস এর সঙ্গে হফম্যানের ওই বৈঠকের প্রভাব থাকতে পারে, বিজনেস ইনসাইডার।