২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাপটপ-কে বিয়ে করতে মামলা

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের এক পর্ণ-আসক্ত ব্যক্তি তার কম্পিউটারকে বিয়ে করার অনুমতি চেয়ে ইউটাহ কাউন্টিতে দ্বিতীয়বারের মত আবেদন করেছেন।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 10:06 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

এই 'প্রশ্নবিদ্ধ' মানুষটি হলেন একজনহ আইনজীবী এবং সঙ্গীত প্রযোজক ক্রিস সেভিয়ার, যিনি পূর্বে তার পর্ণ আসক্তির জন্য প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে দায়ী করেছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

এ বছর আগের মামলা তুলে নেওয়ার আগে তিনি ইউটাহ এবং সল্ট লেক কাউন্টি ক্লার্কের কাছে তার ল্যাপটপকে বিয়ে করার আবেদন জানান। টেক্সাসসহ অন্যান্য রাজ্যেও তিনি এই আবেদন করেছেন বলে জানা গেছে।

বারবার আবেদন করার কারণ জানতে চাইলে, সেভিয়ার জানান, "যদি সমলিঙ্গ বিয়ে বৈধ হয়, তাহলে কেন আমি 'যন্ত্রপত্নী' কে বিয়ে করতে পারব না, এটা আমার বোধগম্য নয়।" তিনি বিশ্বাস করেন, সাধারণ বা সমলিঙ্গ বিয়ের মতই জড় বস্তুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার তার রয়েছে।

ডেইলি হেরল্ড থেকে পাওয়া খবর অনুযায়ী, ইউটাহ কাউন্টির আইনজীবী জেফ বাহম্যান জানান, এই মামলা দ্রুত মীমাংসায় তারা কাজ করে যাচ্ছেন। তবে সেভিয়ার জানান, প্রয়োজনে তিনি এই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন।

"আমি নির্জীব-জড় বস্তুর সঙ্গে সম্পর্কে জড়াতে আগ্রহী এবং 'লিঙ্গ-নিরপেক্ষ' জড় বস্তুকে বিয়েও করতে চাই", -সেভিয়র জানান।

সেভিয়র ইউটাহ’র আইনকে চ্যালেঞ্জ করে আরেকটি মামলা পরিচালনা করছেন। মামলাটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলো 'কেন পর্নোগ্রাফিতে 'ফিল্টার' ব্যবহার করা হবে'- তা জানতে চেয়ে 'চার্জ' করেন। তিনি এই আইনের বিরুদ্ধে 'ধর্মীয়' ব্যাখ্যাও দেন।

সেভিয়ারের কর্মকান্ডে ইউটাহ কাউন্টি কেরানি ব্রায়ান থম্পসন বলেন, "এর পর আর কোন কিছুই আমাকে বিস্মিত করে না।"