এবার সিসকো ও আইবিএম জোট
সাম্প্রতিক সময়ে একের পর এক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ধারাবাহিকতায় এবার নিজেদের মধ্যেই অংশীদারিত্বের ঘোষণা দিলো দুই টেক জায়ান্ট সিসকো এবং আইবিএম।
চলতি বছরের ৩০ জুন প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে সিসকো-এর স্পার্ক ও অনলাইন মিটিং সার্ভিস ওয়েবএক্স-কে আইবিএম-এর নতুন ইমেইল ব্যবস্থা ভার্স এবং আইবিএম কানেকশন-এর সঙ্গে একীভূতকরণের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়াও এতে তথ্য ও পরামর্শ সংক্রান্ত সহায়তার জন্য আইবিএম-এর মেশিন-লার্নিং প্রযুক্তি জুড়ে দেওয়া হবে, তথ্য ব্যবসা বাণিজ্য বিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার।
নতুন এ অংশীদারিত্বের ফলে প্রতিষ্ঠান দুটি মাইক্রোসফট এবং স্ল্যাক-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় কিছুটা হলেও সহায়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।
আইবিএম-এর পক্ষে এ চুক্তি স্থাপনে মূল নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির সহযোগ ব্যবসা বিভাগের মহাব্যবস্থাপক এবং প্রযুক্তিক্ষেত্রের উদীয়মান তারকা ইনহি চো সুহ। এর আগে প্রতিষ্ঠানটির অ্যাকিউজিশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় অপ্রত্যাশিতভাবে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে 'ওয়েদার কোম্পানি' কিনে নেওয়ার পেছনেও তার বিশাল ভূমিকা ছিলো।
আইবিএম এবং সিসকো-এর এই চুক্তির মাধ্যমে তারা মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলার 'উৎপাদনশীলতা পুনঃরায় উদ্ভাবন'-এর লক্ষ্য থেকে কিছুটা এগিয়ে যাবে বলেও ধারণা করা হচ্ছে।
