মোবাইলে গুগল ম্যাপের 'মাল্টি-স্টপ ট্রিপস'
গুগল ম্যাপের মোবাইল সংস্করণেও 'মাল্টি-স্টপ ট্রিপস' ফিচার এনেছে গুগল।
আগে এই ফিচারের ডেস্কটপ সংস্করণ চালু ছিল। কিন্তু মোবাইলে এই ফিচার না থাকায় অনেকে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল বলে জানায় ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার। বিশেষত যারা কম্পিউটারে 'রোডট্রিপ' পরিকল্পনা করতে পছন্দ করেন এবং দিক-নির্দেশনার জন্য মোবাইল ব্যবহার করেন তাদের জন্য এটি ছিল 'অত্যন্ত বিরক্তকর'। এই অ্যাপে 'মাল্টিপল-স্টপ' না থাকার বিষয়টি অনেকের কাছে 'হতাশাজনক' ছিল বলেও জানায় দেশটি।
এরই মধ্যে অ্যান্ড্রয়েডে এই অ্যাপ চালু করা সম্ভব হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই আইওএস-এও এই সুবিধা পাওয়া যাবে বলে জানান গুগলের একজন মুখপাত্র।
মাল্টিপল-স্টপ চালু করতে শুধু অ্যাপটি অন করে কোণার 'মেনু' তে থাকা 'অ্যাড স্টপ'-এ ক্লিক করতে হবে। ব্যবহারকারী তিনটি লাইনে ক্লিক করে এবং টেনে নিজের ইচ্ছামত স্টপগুলো পুনর্বিন্যাস করে নিতে পারেন।
