উইন্ডোজ ১০-এর আপডেট আসছে
উইন্ডোজ ১০-এর নতুন আপডেট আনছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
মার্কিন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট-এর অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ উন্মোচন করার প্রায় এক বছর হয়ে গেছে, এরই পরিপ্রেক্ষিতে দুইটি অর্থ বের করা যায় বলে ভাষ্য বিবিসি'র।
প্রথমটি হচ্ছে- বর্ষপূর্তির জন্য তারা আপডেট নিয়েই আসছে, এর সঙ্গে তারা কর্টানা (উইন্ডোজ ১০ এর ইনটেলিজেন্ট পারসোনাল অ্যাসিস্ট্যান্ট) এবং ওয়েব ব্রাউজার এজ এর জন্য কিছু বাড়তি সুবিধা নিয়ে আসছে।
দ্বিতীয়টি হচ্ছে, বিনামূল্যে উইন্ডোজ ১০ ব্যবহার করার অফারটি শেষ হওয়ার আর মাত্র এক মাস বাকি, এক মাস পর উইন্ডোজ ১০-এর মূল্য হবে ১১৯ ডলার।
উইন্ডোজ-এর প্রধান ইউসুফ মেহদি বিবিসি-কে টেলিফোনে জানান, বর্তমানে ৩৫ কোটি ডিভাইসে উইন্ডোজ ১০ ব্যবহার করা হচ্ছে।
বিবিসি জানায়, উইন্ডোজ ১০-এর জন্য প্রথম বছরটি অনেক শক্তিশালী ছিল। কিছু ব্যবহারকারী নেতিবাচক মন্তব্য করেছিলেন এবং তাদের ধারণা ছিল- উইন্ডোজ ১০ জোর করে তাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তবুও উইন্ডোজ ১০-কে প্রতিষ্ঠানটির জন্য 'ভালো খবর' হয়েই ফিরবে বলে বলা হচ্ছে, আর মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমই সিংহভাগ মানুষের ডেক্সটপ এবং ল্যাপটপই দখল করে আছে।
মেহদি বলেন, “ব্যবহারকারীদের সন্তুষ্টি সবসময় বেশি ছিল। উন্মোচন হওয়ার পর এই অপারেটিং সিস্টেম সাড়ে ১৩ হাজার কোটি ঘণ্টা ব্যবহার হয়েছে।"
তিনি ব্যবহারকারীদের আয়ত্ত্বে আনতে পারার আশা প্রকাশ করেন।
