২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সিদ্ধান্তে ফেইসবুকের প্রভাব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সরে আসা পর্যন্ত জনগণের রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্তে 'প্রভাব ফেলছে' বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2016, 06:25 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণায় ফেইসবুকের প্রভাবের অভিযোগের পর ফেইসবুক তার নিরপেক্ষতা প্রমাণ করলেও রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমটি দিন দিন আরও প্রভাবশালী হচ্ছে।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, মানুষের উপর এই সামাজিক মাধ্যমটির অস্বাভাবিক প্রভাব রয়েছে। অগাস্টে প্রকাশিত জার্নাল অফ কমিউনিকেশন-এর এক গবেষণায় দেখা গিয়েছে, ব্যবহারকারীরা ফেইসবুকে ‘ভোটিং রিমাইন্ডার’-এ বন্ধুদের ট্যাগ করার জন্য ভোট দেওয়া ১৫ থেকে ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রাথমিক প্রেসিডেন্ট নির্বাচনে একটি ফেইসবুক রিমাইন্ডারের ব্যবস্থা করা হয়, যা রাজ্যের ভোটারদের ভোটার নিবন্ধন এর শেষ সময় সম্পর্কে মনে করিয়ে দিচ্ছিল। এই লিঙ্কটির জন্য ক্যালিফোর্নিয়ায় নতুন সাড়ে ছয় লাখ ভোটার নিবন্ধিত হয়েছেন বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির সেক্রেটারি অফ স্টেট অ্যালেক্স পাডিলা।

এদিকে সরকারি তথ্যানুসারে যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসা উচিত হবে কিনা- সে বিষয়ে ভোট দিতে ভোটার নিবন্ধনে জন্য ফেইসবুকের এ রিমাইন্ডারের জন্যে ১৮৬,০০০ জন নিবন্ধন করিয়েছেন।

ইউনিভার্সিটি অফ টেক্সাস, অস্টিন এর পিএইচডি শিক্ষার্থী ক্যাথেরিন হ্যান্সচেন বলেছেন, “সাধারণত জনগণ ভোট থেকে বের করা হলে তা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করে।”

এদিকে ফেইসবুক প্রমাণ করার চেষ্টা করছে যে রাজনৈতিক সম্পৃক্ততার ক্ষেত্রে তাদের অবদান খুব সীমিত। তারা কেবল নিরপেক্ষভাবে ভোটদানে উৎসাহিত করে।

এছাড়া প্রতিষ্ঠানটি চলতি সপ্তাহে একটি নির্দেশিকা প্রকাশ করেছে যাতে নিউজফিড সম্পর্কে সব গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া আছে। চলতি বছরের মে মাসে ফেইসবুক ওয়েবসাইটে থাকা 'ট্রেন্ডিং টপিকস’ বিভাগে নিজেদের ইচ্ছামত পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ অভিযোগটি ভুল প্রমাণিত করতেই এ পদক্ষেপটি নেয় প্রতিষ্ঠানটি।

একই সময়ে ফেইসবুক রাজনীতির জন্য 'নিউ টাউন হল' নামে একটি ভূমিকা পালন করছে, ইভেন্ট উপস্থাপনা করা এবং অংশগ্রহণকারীরা যেন আরও কার্যকরীভাবে তাদের উদ্দেশ্য সাধন করতে পারে সে ব্যাপারে সাহায্য করছে।