২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসেই 'শেষ হচ্ছে' স্পেসশিপ-এর কাজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের 'ইন্টারস্টেট-২৮০' মহাসড়কে অ্যাপলের নতুন ক্যাম্পাস, 'স্পেসশিপ' নির্মাণের কাজ চলছে। পাঁচশ' কোটি ডলার খরচে নির্মাণাধীন এই ক্যাম্পাস সম্পন্ন হতে হয়ত বাকি আর ছয় মাস।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2016, 05:52 PM

Updated : 11 Oct 2022, 08:26 PM

পাশের মহাসড়কে যাত্রীরা তাদের গাড়ির জানালা থেকে যে সুবৃহত পাঁচ তলা পার্কিং গ্যারেজ দেখতে পান, তাতে প্রায় ১১ হাজার যানবাহন রাখা সম্ভব। হঠাৎ দেখায় এই গ্যারেজ 'অসীম' বলে মনে হয়, ভাষ্য ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার-এর।

এখানেই শেষ নয়, গ্যারেজের পেছনেই রয়েছে অ্যাপলের পাঁচশ' কোটি টাকার 'রত্ন', নতুন ক্যাম্পাসের মূল অংশ। অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবসের লক্ষ্য ছিল একে বিশ্বের শ্রেষ্ঠতম অফিস ভবন হিসেবে গড়ে তোলা।

২০১৬ সালের শুরুর দিকে অ্যাপলের এই ক্যাম্পাস নির্মাণ কাজ শেষ হবে। আশা করা হচ্ছে, এই সময়ের মধ্যে তারা তাদের কর্মীদের নতুন ক্যাম্পাসে সরিয়ে নিতে পারবে।

ডিজিটাল কনটেন্ট নির্মাতা ম্যাট রবার্টসের প্রকাশিত নতুন ভিডিও থেকে ধারণা করা হচ্ছে, 'অ্যাপেল ক্যাম্পাস-২' শেষ হতে আর বাকি ছয় মাস। অ্যাপলের প্রকাশিত ড্রোন-ফ্লাইওভার ফুটেজে দেখা যায় অ্যাপলের বিশাল সৌর প্যানেল ইনস্টলেশন, পূর্ণাঙ্গ সাজানো বাইরের অংশ, বাদ পড়েনি প্রতিষ্ঠানটির আবর্জনার 'বড় পাহাড়'ও!

</div>  </p><p> </p>