ট্রেন্ডিং টপিকস নিয়ে ফেইসবুকের 'শেষ' পদক্ষেপ
নিউজফিডে কীভাবে বিভিন্ন কনটেন্ট সারিবদ্ধ করা হয় এবং সেগুলো দেখানো হয় সেই প্রক্রিয়াটির বিরল একটি ঝলক দেখানোর প্রস্তাব দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। এর সংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে তোলা নানা প্রশ্নের জবাবে এর কাজের প্রক্রিয়া সম্পর্কে আরও স্বচ্ছতা আনার জন্যে এই পদক্ষেপ নিয়েছে ফেইসবুক।
চলতি বছরের মে মাসে ফেইসবুক ওয়েবসাইটে থাকা 'ট্রেন্ডিং টপিকস’ বিভাগে নিজেদের ইচ্ছামতো পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। নিজেদের কাজের স্বচ্ছতা বোঝানোর জন্য নিজেদের কর্ম প্রক্রিয়ার এক ঝলক দেখানোর প্রস্তাব দিয়েছে ফেইসবুক, জানিয়েছে রয়টার্স।
ঘটনার শুরু হয় যখন ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রকাশ্যে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেন। বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, জাকারবার্গের এই বক্তব্যের কয়েক সপ্তাহ পরেই অভিযোগ আসে ফেইসবুকের বিরুদ্ধে। ফেইসবুক ওয়েবসাইটে থাকা 'ট্রেন্ডিং টপিকস’ বিভাগে নিজেদের ইচ্ছামতো পোস্ট দেওয়া এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কিন্তু তদন্তে এই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান জাকারবার্গ।
নিউজফিডের পণ্য ব্যবস্থাপনার উপ-প্রধান অ্যাডাম মোজেরি এক সংবাদ সম্মেলনে বলেছেন, “নিউজফিড একটি সিস্টেম যার পরিকল্পনা ও তৈরি জনগন করেছে, কিন্তু জনগণের মূল্যবোধ আছে এবং আমরা প্রতিদিন কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করি তা সেই মূল্যবোধগুলোই প্রতিচ্ছবি।”
তিনি আরও জানিয়েছেন, নিউজফিডের মূলনীতি হল- বেশিরভাগ মানুষ ফেইসবুকেই পোস্ট দেখেন- তাই পরিবার ও বন্ধুদের কাছ থেকে আসা পোস্টগুলোই সারির প্রথমে থাকে।
‘তথ্যমূলক’ কনটেন্টে সংবাদ প্রতিবেদন থেকে শুরু করে খাবার রেসিপি পর্যন্ত সব কিছুই পাওয়া যাবে কেবল এক ক্লিকেই। ‘বিনোদন’ এর কনটেন্ট হল তৃতীয় অগ্রাধিকার পাওয়া কনটেন্ট। এটিও পূর্বের পছন্দের উপর ভিত্তি করে ঘটে।
যদিও নিউজফিড থেকে ‘ট্রেন্ডিং টপিকস’ সম্পূর্ণ আলাদা, তবে এটি ফেইসবুকের কেন্দ্রীয় ফিচার। কোনো রাজনৈতিক বিষয়ের জন্য কোনোভাবে প্রভাবিত হচ্ছে এমন ইঙ্গিত পাওয়া গেলে তা প্রতিষ্ঠানটির জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।
মে মাসের সেই অভিযোগের পর ফেইসবুক প্রথমবারের মত ট্রেন্ডিং টপিকস কীভাবে নির্বাচন করা হয় তা ব্যাখ্যা দেয় এবং তাতে পরিবর্তনও আনে।
মোজেরি বলেছেন, “আমরা বুঝতে পেরেছি যে আমাদের আরও আরও সক্রিয় হতে হবে।”
২০০৬ সালে ফেইসবুক প্রথম নিউজফিড চালু করে। এর ফলে ব্যবহারকারীরা তাদের পরিবার ও বন্ধুদের এবং যেসব পেইজ তারা ফলো করে সেই সবের কনটেন্টগুলো দেখতে পারবেন। এটি অ্যালগরিদম ব্যবহার করে প্রতিনিয়ত আপডেট দেয়। এছাড়াও এর সঙ্গে থাকেন একজন সম্পাদক, যিনি সিদ্ধান্ত নেন কোন কনটেন্টটি গ্রাহকের পাওয়া উচিত।
এক ব্লগপোস্টে ফেইসবুক লিখেছে, “আমরা পৃথিবীর কোন সমস্যাগুলো নিয়ে পড়া উচিৎ তা নিয়ে আমরা কোনো ব্যবসা করছি না।”
