মেইজু'র বিরুদ্ধে কোয়ালকমের 'অভিযোগের পাহাড়'
১৭টি নতুন অভিযোগ তুলে চীনের আদালতে দেশটির ইলেকট্রনিকস পণ্য নিরাপত্তা প্রতিষ্ঠান মেইজু'র বিরুদ্ধে মামলা দায়ের করেছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকম। এর আগে যুক্তরাষ্ট্রের বাজারে এই দুই প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করার কথা থাকলেও তা ব্যর্থ হয়।
চীনের শীর্ষ ১০ হ্যান্ডসেট সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে মেইজু একটি বলে জানিয়েছে রয়টার্স। তাদের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার চীনের বেইজিং এবং সাংহাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি আদালতে মামলা দায়ের করে কোয়ালকম। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো অভিযোগ দায়ের করা হয়।
কোয়ালকম এবং চীনের অর্থনৈতিক নীতিমালাবিষয়ক সংস্থা ন্যাশনাল ডেভেলাপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি)-এর মধ্যে থাকে ২০১৫ এন্টি ট্রাস্ট চুক্তিকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর মার্কিন প্রতিষ্ঠানটি। এ মীমাংসায় সান ডিয়েগোভিক্তিক এই প্রতিষ্ঠান ৯৭.৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে যা চীনের কর্পোরেট ইতিহাসে 'বৃহত্তম'।
কোয়ালকম-এর পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ ১৭টি পেটেন্ট লঙ্ঘন অভিযোগের মধ্যে স্মার্টফোনে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি রয়েছে। কোয়ালকম-এর পক্ষে ডন রোজেনবার্গ জানান, মেইজু অন্যান্য খরচ সুবিধার উপর ভিত্তি করে তার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে অন্যায্য সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
মেইজুর ভাইস প্রেসিডেন্ট লি নান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, কোয়ালকম প্রদত্ত পেটেন্ট লাইসেন্সের শর্তাদি যুক্তিসঙ্গত ছিল না।
মেইজু দক্ষিণ চীনের জুহাই শহরে অবস্থিত। আইডিসির তথ্য অনুযায়ী মেইজু ২০১৫ সালের অষ্টম বৃহৎ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ছিল এবং বছরে ২.৪৮২ কোটি ডিভাইস বাজারজাত করে। অন্যদিকে কোয়ালকম ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ২.৫২৮ কোটি ডলার লাভ করেছে।
২০১৫ সালে কোয়ালকম এবং এনআরডিসির মধ্যকার চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি চীনে তাদের ব্যবসা বিস্তৃত করবে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানটি একশ'টিরও বেশি চীনা হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কিন্তু এখনও তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে।
