টেসলা-সোলারসিটি চুক্তি, দুই সদস্যের অব্যাহতি
সম্ভাব্য চুক্তিতে ব্যক্তিস্বার্থের প্রশ্ন এড়াতে ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক আছে সোলারসিটি'র এমন দুইজন অতিরিক্ত বোর্ড সদস্য অব্যহতি নিচ্ছেন। টেসলার সৌরশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানটিকে কেনার প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়টিতেই তারা সরে দাঁড়াচ্ছেন।
মার্কিন সাময়িকী ফরচুন জানায়, এই অব্যহতির মানে দাঁড়ায়, সোলারসিটি টেসলার দ্বারা অর্জিত হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়ার সময় সোলারসিটি বোর্ডের সংখ্যাগরিষ্ঠতা থাকছে না।
টেসলার প্রধান নির্বাহী আর সোলারসিটির চেয়ারম্যান মাস্কের আত্মীয় পিটার রাইভ ও টেসলার সহ-প্রতিষ্ঠাতা আর প্রধান প্রযুক্তি কর্মকর্তা জেবি স্ট্রবেল এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে নিজেদেরকে অব্যহতি দিচ্ছেন, রয়টার্সকে দেওয়া এক ইমেইলে সোলারসিটির মুখপাত্র জনাথান ব্যাস এমনটা জানান।
ব্যাস জানান, সোলারসিটি বোর্ডের একটি বিশেষ স্বাধীন কমিটি গঠন করবে, যারা স্বাধীনভাবে পরামর্শ দেবে। তিনি আরও বলেন, “স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা আছে এমন বোর্ড সদস্যরাই শুধু সোলারসিটিতে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় যুক্ত হবেন।"
টেসলা আর সোলারসিটির মধ্যে ‘নো ব্রেইনার’ নামের একটি সংযোগের বর্ণনা দিয়েছেন মাস্ক। “প্রতিষ্ঠানটি গ্রাহকদের একসঙ্গে বৈদ্যুতিক গাড়ি, বাড়ীর একটি ব্যাটারি আর একটি সোলার সিস্টেম বিক্রি করতে পারবে,” তিনি বলেন।
কিন্তু বিনিয়োগকারীরা, যাদের মধ্যে কারো কারো স্টকে কমতি আছে তারাও স্বার্থের সংঘাত আর নিয়মিত চাঁদা তুলে খরচ চালানোর দুটি অর্থ হারানো প্রতিষ্ঠানকে একত্র করার ঝুঁকিকে কারণ হিসেবে ধরে শেয়ার পড়ে যাওয়ার বাজি ধরছেন।
টেসলার ২৮০ কোটি ডলারে সোলারসিটি কেনার চুক্তির ঘোষণার পর বিশ্লেষক আর বিনিয়োগকারীরা চিন্তিত হন যে, বৈদ্যুতিক গাড়ির প্রতিষ্ঠানটির উন্নয়নের পরিকল্পনায় আর্থিক বোঝা আর অতিরিক্ত ঋণ যোগ হবে যা তারা বহন করতে পারবে না।
এ বছর সোলারসিটির শেয়ার অত্যন্ত প্রতিযোগিতামূলক বাজারে ৫০ শতাংশের বেশি পড়েছে, একটি টেসলা চুক্তি সোলারসিটিকে রক্ষা করবে এমন সমালোচনার আভাস পাওয়া যায় এতে।
