২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামিদের 'স্বপ্ন পূরণে' উবার

মোটরবাইকের শহর ভিয়েতনামে চালকদের জন্য প্রথমবারের মতো ঋণ সেবা চালু করল মোবাইল অ্যাপের মাধ্যমে ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার। ভিয়েত ক্যাপিটাল ব্যাংক-এর সঙ্গে এই প্রোগ্রামটিতে কাজ করে ভিয়েতনামিদের সচ্ছলতা এনে তাদের ‘স্বপ্ন পূরণে’ সহযোগিতা করছে অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা এ প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2016, 06:51 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

ভিয়েতনামে ১৬ বছর বয়সের মধ্যেই একজন একটি মোটরবাইক চালানোর অনুমোদন পান। সেখানকার অধিবাসীদের জন্যও মোটরবাইক যথেষ্ট 'সহজলভ্য'। এই অবস্থার পরিবর্তনের জন্যই ভিয়েতনামে উবার এ নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।

৪০ বছর বয়সী ভু নক হাং নামের এক ভিয়েতনামি তার ১২ বছরের পুরানো তাইওয়ানিজ স্কুটার বিক্রি করে ২৮,৫০০ ডলারের একটি নতুন হোন্ডা সিটি কেনার চিন্তা করছিলেন। কিন্তু তার উবারের ভাড়ার উপর ভিত্তি করে তিনি ব্যাংক থেকে একটি সেডান কেনার জন্য ৮০ শতাংশ ঋণ পান। উবারের সঙ্গে ভিয়েত ক্যাপিটাল ব্যাংক-এর এই প্রোগ্রামের মাধ্যমে বর্তমানে তিনি তিনগুণেরও বেশি আয় করেন। উবারে কাজ করে বর্তমানে তিনি প্রতি মাসে ৮৫০ ডলার আয় করেন যেখানে পূর্বে তিনি অনেক কষ্টে পরিবারের ভরণপোষণ করতেন।

ব্লুমবার্গকে হাং বলেছেন, “উবারের মাধ্যমে ট্যাক্সি চালিয়ে আমার পরিবারে একটি স্থায়ী আয়ের ব্যবস্থা হয়েছে। আমি এখন একই একই সঙ্গে নিজেই নিজের মালিক যা একটি ভালো বেতনের কাজে সহজ নয়।”

উবারের তিনমাস ধরে চলা এ ব্যাংক প্রোগ্রামটি ভিয়েতনামিদের স্বপ্নকে 'পরিবর্তন' করছে। এর ফলে সাড়ে ৪ কোটি মোটরবাইকের একটি দেশে এখন গাড়ি নিয়ে চিন্তা করছেন অনেকেই।

ভিয়েত ক্যাপিটাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হো মিন ট্যাম বলেছেন, “গত বছর প্রায় ৭০ শতাংশ গাড়ির ক্রেতা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। ভিয়েতনামিদের খরচের আচরণ পরিবর্তন হয়েছে।”

যুক্তরাষ্ট্রের লিফট ইনক, চীনের দিদি ছুসিংয়ের মতো ভিয়েতনামে উবারের প্রতিদ্বন্দ্বী গ্র্যাব ট্যাক্সি হোল্ডিং পিটি।

ভিয়েতনামে উবার চালকদের মধ্যে হাং একজন যারা প্রথম দিকে প্রোগ্রাম ব্যবহার করেছেন যা অন্য ১০ হাজার ভিয়েতনামিকে আগ্রহী করতে পারে বলে জানিয়েছেন উবারের ভিয়েতনাম শাখার মহাব্যবস্থাপক ড্যাং ভিয়েত ডাং।

মিসুবুসি ইউএফজে মরগান স্ট্যানলি'র বিশেষজ্ঞ কইচি সুগাইমোটো জানিয়েছেন, এশিয়ার গাড়ির বাজারে ভিয়েতনাম হল সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া দেশগুলোর মধ্যে একটি। ভিয়েতনাম অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অনুসারে ২০১৫ সালে দেশটির গাড়ি বিক্রি ৫৫ শতাংশ বেড়ে ২৪৫,০০০ ইউনিটে দাঁড়িয়েছে। এর মধ্যে অর্ধেক গাড়িই আমদানিকৃত বলে জানিয়েছে জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস।

সমিতিটি জানিয়েছে, বছরের প্রথম পাঁচ মাসে দেশটিতে গাড়ি বিক্রি ৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১১,০০০ এরও বেশি হয়েছে। ভিয়েতনামের গাড়ি বিক্রি এই বছরে ১০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানগুলো।

২০১৫ সালে ভিয়েতনামে টয়োটার ৫০,২৮৫ টি গাড়ির মধ্যে এক চতুর্থাংশ ঋণের মাধ্যমে বিক্রি হয়েছে যেখানে ২০১৩ এর এক-ষষ্ঠাংশ ছিল বলে জানিয়েছেন টয়োটা ভিয়েতনামের প্রধান ইয়োশিহিশা মারুতা।

হো চি মিন সিটি হাউজিং ডেভেলপমেন্ট কমার্সিয়াল জয়েন্ট স্টক ব্যাংক জানিয়েছে, ২০১৫ সালে উবার ও গ্র্যাবের মত অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা এ প্রতিষ্ঠানের জন্য গাড়ির ঋণ নেওয়া দ্বিগুণ হয়ে গিয়েছে।

উবারের এই ঋণদান প্রোগ্রামের চালকদের আকর্ষিত করার বেশ ভালো মাধ্যম বলে জানান ব্লুমবার্গ ইন্টিলিজেন্স-এর হংকংয়ের অটোমোবাইল শিল্প বিশেষজ্ঞ। তিনি বলেছেন, “এটি অল্প পুঁজির চালকদের ব্যবসায় অংশগ্রহণের জন্য দরজা খুলেছে।”

চালক হাং জানিয়েছেন, তার গাড়ির বকেয়া তার ভাড়া থেকে কেটে রাখা হয় যা তার মাসিক আয়ের অর্ধেক এবং তাও এক মাসে তিনি ৪৫০ ডলার পান। তার আট শতাংশ সুদ অন্যান্য ভিয়েতনামি যারা ঋণ দেয় তাদের থেকে ১০-১২ শতাংশ কম। যাই হোক তার এখন আর চার শতাংশ ঋণ বাকি যা শীঘ্রই তিনি চুকিয়ে ফেলবেন।

তবে তিনি আরও জানান, এই ঋণে কিছু ঝুঁকিও রয়েছে। চালকদের ঋণ পরিশোধ করা মুশকিল হতে পারে। তিনি বলেছেন, “কোনো ক্ষেত্রে যদি চালকদের সম্পূর্ণ আয় ভর্তুকিতেই চলে যায় তবে তাতে অবাক হওয়ার কিছু নেই।”