২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভাইসে "অগ্রাধিকার" ব্ল্যাকবেরি'র

ডিভাইসের ব্যবসায়-কে লাভজনক করাকেই এ বছর সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কানাডীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি, জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। এমনকি তারা তাদের ভবিষ্যৎ হার্ডওয়্যার অপারেশনের উপরও নজর রাখছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকিয়া শবনম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2016, 05:41 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

“ডিভাইসের ব্যবসায়কে অবশ্যই লাভজনক হতে হবে, কারণ আমরা শেষের সারির কোনো প্রতিষ্ঠান চালাতে চাই না,” প্রধান নির্বাহী জন চেন প্রতিষ্ঠানটির বার্ষিক সভায় বিনিয়োগকারীদের এমনটাই বলেন। তিনি আরও বলেন, “আমাদের এ বছরের মধ্যে সেখানে পৌঁছুতেই হবে।"

এর আগে চেন বলেছিলেন, সাম্প্রতিক মাসগুলোতে বিক্রিতে ক্ষতি দেখা এই ইউনিটের ভবিষ্যৎ নিয়ে সেপ্টেম্বরের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছে রয়টার্স।

একশ' জনের মতো উপস্থিতির সভাটিতে তিনি জানান, তিনি সেবা প্রদানের ক্ষেত্রে ক্রমবর্ধমান কোমোডিটাইজড হার্ডওয়্যারকে আরও বেশি কিছু করিয়ে নেওয়ার ভালো সুযোগ দেখতে পান।

“কোনো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হ্যান্ডসেট হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না,” তিনি বলেন।

প্রতিদ্বন্দ্বী অ্যাপল আর অ্যালফাবেট-এর অ্যান্ড্রয়েড প্লাটফর্ম জায়গা দখল করার আগে এক সময় স্মার্টফোনের বাজারে শীর্ষস্থানীয় থাকা ব্ল্যাকবেরি, সফটওয়্যার আর বৃহৎ সংস্থার জন্য ডিভাইস ব্যবস্থাপনায় গুরত্ব দিয়ে সেবা প্রদানকারী হিসেবে নিজের জায়গায় ফিরে আসতে নজর দিচ্ছে।

প্রতিষ্ঠানটি তাদের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে দেওয়া উপস্থাপনায় জানায়, তারা যে রকম সফটওয়্যার বানাচ্ছে, তার জন্য ২০১৯ সালের মধ্যে এক হাজার ৭শ' ৬০ কোটি ডলারে বাড়ার আশা করছে, যা ২০১২ সালে ৫২ কোটি ৫০ লাখ ডলার আর ২০১৫ সালে ৪শ' কোটির নিচে ছিল। চিকিৎসা, আইন, আর্থিক এবং স্বয়ংচালিত শিল্পে উন্নতির কারণে এই বৃদ্ধি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কিন্তু উপস্থিতদের মধ্যে কয়েকজন ব্ল্যাকবেরির এই কৌশলে ভালো ফলাফল পরিবেশন করা নিয়ে নিশ্চিত হতে পারেনি।

“প্রথম যে শব্দটা মাথায় আসে তা হল নিষ্প্রভ,” নিজের নাম প্রকাশ করতে না চেয়ে সভায় উপস্থিত থাকা একজন অংশীদার এমনটা বলেন। “সময় ফুরিয়ে যাচ্ছে", যোগ করেন তিনি।

ব্ল্যাকবেরি এই অর্থবছরের মধ্যে তাদের রাজস্ব ৩০ শতাংশ বৃদ্ধি করে টাকার প্রবাহ বৃদ্ধি করতে চায় বলে জানান চেন।

ব্ল্যাকবেরির সবচেয়ে বড় অংশীদার ফেয়ারফ্যাক্স ফিনানশিয়াল হোল্ডিন্স লিমিটেডের বিনিয়োগকারী কেন টোটা বলেন, “আমি কৌশলটিকে সাধুবাদ জানাই। “তিনি জানান, নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন দিক ব্ল্যাকবেরিকে পাঁচ বছরের মধ্যে উজ্জীবিত করবে বলে তিনি আশাবাদী।