ট্রাম্প প্রচারণার অর্থ ভাণ্ডারের খোঁজ টুইটারে
বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর এ নিয়ে মুখর সামাজিক মাধ্যমগুলোও। এ সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আগ্রহী অনেকেই। সম্প্রতি এসেছে এভরিট্রাম্পডোনার (@ EveryTrumpDonor) নামের একটি টুইটার বট, যা নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় অর্থ সহযোগিতায় সংশ্লিষ্টদের নাম প্রকাশ করে।
টুইটার বট হল সামাজিক মাধ্যম টুইটারের এমন একটি প্রোগ্রাম, যা স্বয়ংক্রিয়ভাবে কোনো পোস্ট করে বা ব্যবহারকারীদের ফলো করে।
এভরিট্রাম্পডোনার (@EveryTrumpDonor) নামের এমনই এক টুইটার বট রিপাবলিকান মনোনয়নপ্রাপ্ত ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট প্রচারণার ক্ষেত্রে তহবিলে অর্থ প্রদানকারী ব্যাক্তি ও সংস্থার নাম প্রকাশ করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
ফেডারেল ইলেকশন কমিশন (এফইসি) তথ্য জনসমক্ষে প্রকাশ করা হলেও ৩১ বছর বয়সী কম্পিউটার প্রোগ্রামার অ্যাডাম ক্রাফট জানিয়েছেন, বেশিরভাগই এ সম্পর্কে অবগত নন। তিনিই এভরিট্রাম্পডোনার (@EveryTrumpDonor) নিয়ে কাজ করছেন। এটি ছাড়াও এভরিডেমডোনার (@EveryDemDonor) ও এভরিজিওপি ডোনার (@EveryGOPDonor) নামের দুটি রাজনৈতিক টুইটার বটের সঙ্গে যুক্ত রয়েছেন।
ক্রাফট জানিয়েছেন, তিনি মোট ১০টি টুইটার বট নিয়ে কাজ করেছেন। সেগুলোতে এফইসি-এর তথ্যগুলোর উপর ভিত্তি করে কী পরিমাণ অর্থ দান করেছেন, তা সহ দাতাদের নাম, স্থান এবং পেশা সম্পর্কে তথ্য প্রকাশ করে। প্রত্যেক বট ৩০ মিনিট পর পর টুইট করে। ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২৪০ ফলোয়ার সমৃদ্ধ @এভরিট্রাম্পডোনার প্রায় ৭,৪০০ বার টুইট করেছে।
এককভাবে জর্জিয়ার একজন ট্রাক চালক ২৫৩ ডলার থেকে ওয়াইমিংয়ের একজন র্যাঞ্চার ২৭০০ ডলার পর্যন্ত তহবিলে অর্থ দান করেছেন।
শিকাগোতে বসবাসরত ক্রাফট নির্বাচনী প্রচারণায় অর্থ তহবিলের তথ্য নিয়ে খুব আগ্রহী হন। তিনি এর আগে জিওপলস্টার নামক একটি স্টার্টআপ চালু করেন যার মাধ্যমে প্রচারণায় যারা প্রায়ই অংশগ্রহণ করছে সেসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে সাহায্য করত। যখন ব্যবহারকারী কোনো স্থানের ‘চেক ইন’ পোস্ট করবে জিওপলেস্টার কংগ্রেসনাল এবং প্রেসিডেন্টসিয়ালসহ ফেডারেল নির্বাচনী তথ্য প্রকাশ করে। সিএনএনকে ক্রাফট জানিয়েছে, “এটি কোথায় যাওয়া উচিত এবং কোন ব্যবসায়কে সমর্থন করা উচিত সে সম্পর্কে (ভোক্তাদের) সিদ্ধান্তে সাহায্য করে।”
ক্রাফট জানিয়েছেন, এভরি জিওপি ডোনার এ ট্রাম্পের তহবিল নিয়ে অনেকেই আগ্রহী হওয়ায় ২০১৬ সালের প্রথম দিকে 'এভরিট্রাম্পডোনার' চালু করেন তিনি।
তিনি বলেছেন, “আমি মানুষকে প্রযুক্তির ক্ষমতা দেখাতে চাই এবং তথ্য নিয়ে এবং তা টুইটারে সঙ্গে তা মিশ্রিত করে আপনি প্রযুক্তি দিয়ে কী করতে পারেন।” তিনি খেয়াল করেছেন প্রায় অর্ধেক টুইটকেই রিটুইট করা হয়।
ক্রাফট জানিয়েছেন, ট্রাম্প তার নিজের প্রচারণায় নিজেই তহবিলে অর্থ জোগান দিচ্ছে এমন বিশ্বাসকে মোকাবেলা করতে ‘এভরিট্রাম্পডোনার’ -এর টুইটগুলো ব্যবহৃত হতে পারে। তবে ট্রাম্প অবশ্যই হিলারি ক্লিনটনের চেয়ে অনেক লাখ ডলার কম অর্থ সংগ্রহে সক্ষম হয়েছে। এফইসি অনুসারে, ৩১মে পর্যন্ত হিলারির প্রচারণায় যেখানে ৪ কোটি ২০ লাখ ডলার অর্থ সংগ্রহীত হয়েছে, সেখানে ট্রাম্পের মাত্র ১৩ লাখ ডলার।
অতি আগ্রহীরা অনেক উচ্চ পর্যায়ের দাতাদের সম্পর্কেও জানতে পারবেন। জেব বুশ-কে জর্জ ডাব্লিউ বুশ ২,৭০০ ডলার দিয়েছেন। নভোচারী জন গ্লেন ১০০০ ডলার দিয়েছেন হিলারির তহবিলে এবং গায়ক জন বন জোভি ক্রিস ক্রিস্টির প্রচারণায় ২৭০০ ডলার দান করেছেন।
