ভিডিও'র সীমা বাড়াল টুইটার
১৪০ নিয়ে টুইটারের সীমাবদ্ধতার কথা সবারই জানার কথা, এবার ভিডিও পোস্টের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা দিতে যাচ্ছে মাইক্রোব্লগিং সাইটটি।
সাম্প্রতিককালে সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির ভিডিও’র ক্ষেত্রে ‘পুশ’ আর নিষ্ক্রিয় ব্যবহারকারীদের জাগিয়ে তোলার প্রচেষ্টাকেই এই পরিবর্তন তুলে ধরে বলে জানিয়েছে রয়টার্স। টুইটার ভিডিও’র ক্ষেত্রে ফেইসবুক আর গুগলের ইউটিউব থেকে পিছিয়ে আছে।
আরেকটি পদক্ষেপে, টুইটার ভিডিও প্রকাশনাকারীদের তাদের ভাইনের ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ করে দেবে। শর্ট-ফর্ম ভিডিও শেয়ারিং সেবা ভাইন, ২০১২ সালে টুইটারের মালিকাধীন হয়।
ভাইন টুইটারের ‘অ্যামপ্লিফাই ওপেন’ প্রোগ্রাম, যা ভিডিও শুরু হওয়ার আগে বিজ্ঞাপন চালিয়ে থাকে তা ব্যবহার করবে।
টুইটার আগে ভিডিও ৩০ সেকেন্ডের মধ্যে বেঁধে দিয়েছিল। নতুন এই ১৪০ সেকেন্ড সীমাবদ্ধতা ভিডিও ভাইনের জন্যও প্রযোজ্য, যা আগে ৬ সেকেন্ড ছিল।
অনেক ফলোয়ারসম্বলিত ব্যবহারকারীদের তাদের ফলোয়ারদের পোস্ট খুঁজে দিতে আর তাদের ভক্তরা কী নিয়ে টুইট করছে তা দেখানোর জন্য ‘টুইটার এনগেজ’ নামের একটি মোবাইল অ্যাপ বাজারে ছেড়েছে টুইটার।
“এটা একটা ভালো প্রচেষ্টা আর তাদের কন্টেন্ট স্রষ্টাদের ক্ষমতা প্রদানের সর্বোচ্চ ভিডিও কৌশলের সঙ্গেও মিলে যায়”- মন্স, ক্রেসপি, হার্ডট অ্যান্ড করপোরেশন লিমিটেডের একজন বিশ্লেষক জ্যামস ক্যাকম্যক বলেন।
প্রতিষ্ঠানটি ফেইসবুক ইনকোর্পরেশন-এর ইনস্টাগ্রাম আর জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মোবাইল ভিডিও নিয়ে বাড়তে থাকা প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।
২০১৬ সালের শুরু থেকে টুইটারে ভিডিও টুইটের সংখ্যা আগের থেকে ৫০ শতাংশের বেশি বেড়েছে, মঙ্গলবার একটি ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি এমনটা জানায়।
মাইক্রোব্লগিং সাইটটি জানায়, কয়েকজন ভিডিও প্রকাশক তাদের ‘প্রফেশনাল পাবলিশার টুলস’ দিয়ে ১০ মিনিটের লম্বা ভিডিও বানাতে পারবেন।
ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদের ৬০ সেকেন্ডের লম্বা ভিডিও পোস্ট করতে দেয়, যেখানে ফেইসবুক লাইভের ভিডিও’র ক্ষেত্রে এই সীমা ৪৫ মিনিট। স্ন্যাপচ্যাটের ভিডিও’র সীমাবধ্যতা ১০ সেকেন্ড।
একটি ব্লগ পোস্টে টুইটারের ভাইস প্রেসিডেন্ট জ্যারেমি রিশেল লিখেন, “রিয়াল-টাইম কথোপকথনের ক্ষেত্রে ভিডিও টুইটারের কেন্দ্রে জায়গা জায়গা করে নিচ্ছে।"
লন্ডনভিত্তিক মেশিন-লার্নিং স্টার্টআপ ‘ম্যাজিক পোনি টেকনোলজি’ কেনার কথা বলার পরের দিনই এই খবরটি পাওয়া যায়। স্টার্টআপটি ছবি নিয়ে কাজ করে মূলত। ভালো ভিডিও আর ছবির কনটেন্ট দেওয়ার আশায় টুইটার প্রতিষ্ঠানটিই কিনে নেয়।
মঙ্গলবারের সকালের ট্রেডিংয়ে টুইটারের শেয়ার কিছুটা নিচে ছিল।
